নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   পেরোলে মুক্তি পেয়ে ছেলের জানাজায় অংশ নিল যুবলীগ নেতা বাপ্পি
বেদনাদায়ক / পেরোলে মুক্তি পেয়ে ছেলের জানাজায় অংশ নিল যুবলীগ নেতা বাপ্পি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ প্যারোলে মুক্তি পেয়ে শিশু সন্তানের জানাজায় অংশ গ্রহন করেছে  বন্দরে যুবলীগ নেতা বাপ্পি হাসান। গত সোমবার (৬ অক্টোবর )  তিনি কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে বাদ মাগরিব বন্দর থানার  নবীগঞ্জ বাগে জান্নাত জামে মসজিদে জানাজায় অংশ গ্রহন করেন তিনি।

জানাজা শেষে পুনরায়  তাকে  কারাগারে পাঠানো হয়।
আটককৃত যুবলীগ নেতা বাপ্পী হাসান বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নবীগঞ্জ উত্তর পাড়া এলাকার মাজু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৈষম্য বিরোধী মামলায় কারাগারে থাকা বন্দরের যুবলীগ নেতা বাপ্পি হাসানের পুত্র ইরফান হাসান গত সোমবার দুপুরে হার্টের ছিদ্র জনিত কারনে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। শেষবারের মতো পুত্র সন্তানের মুখ দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করে।
আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোমবার সন্ধ্যায় ১ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেন। প্যারোলে মুক্তি পেয়ে যুবলীগ নেতা বাপ্পি হাসান পুলিশি প্রহরায় তার নিজের বাড়িতে যান। বাড়িতে প্রবেশের পর কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে বাদ মাগরিব নবীগঞ্জ কেন্দ্রীয় বাগে জান্নাত জামে মসজিদে সন্তানের জানাজায় অংশ নেন। এবং পুত্রের লাশ ওই কবরস্থানে সমাহিত করেন।  শেষে তাকে পুলিশি প্রহরায় কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে যুবলীগ নেতা বাপ্পি হাসানকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...