নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
অমানবিক / মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দশ বছরের মাদরাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শিক্ষক ও মাদরাসার প্রিন্সিপালকে গণপিটুনি দেয়।

বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৯নং ওয়ার্ডের জালকুড়ি ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদরাসায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে স্থানীয়দের দেয়া তথ্য মতে জানা যায়, গত শুক্রবার (০৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে দশটায় ওই মাদ্রাসার দশ বছরের এক ছাত্রকে শিক্ষক মোঃ সাইফুল ইসলাম (২৭) ভয়-ভীতি প্রদর্শন করে তাকে জোরপূর্বক বলাৎকার করে। ঘটনার পর ওই ছাত্র মাদরাসার প্রিন্সিপাল মিজানুর রহমানকে ঘটনাটি জানালে প্রিন্সিপাল কাউকে না বলার জন্য ভয় দেখান বলে জানা যায়। পরে ঘটনাটি বুধবার ( ৮ অক্টোবর) এলাকায় জানাজানি হলে রাত আনুমানিক পৌনে নয় টায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শিক্ষক সাইফুল ইসলাম ও প্রিন্সিপাল মিজানুর রহমানকে গণপিটুনি দেয়।


খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থলে যায়। পুলিশের এই কর্মকর্তা জানান, আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত এখানে আসি। এলাকাবাসী উত্তেজিত রয়েছে। অপ্রিতিকর ঘটনা এড়াতে আমরা অভিযুক্ত শিক্ষককে আমাদের হেফাজতে নিয়েছি। তাকে জিজ্ঞসাবাদ চলছে। বিস্তারিত পরে জানাতে পারবো। এঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...