নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি দোয়েল পরিবহন খাদে আহত-১০
দুর্ঘটনা / মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি দোয়েল পরিবহন খাদে আহত-১০
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গিয়ে র্দূঘটনা ঘটেছে।  এ ঘটনায়  কোন প্রানহানীর  খবর পাওয়া না গেলেও কমপক্ষে ৮/১০ জন নারী/ পুরুষ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে । স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। তবে এ ঘটনায়   আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল মালিবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। র্দূঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ  ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট  দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে ।
প্রত্যেক্ষদৃশিরা জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সোনারগাঁও থেকে ঢাকাগামী দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে বেপরোয়া ভাবে চালিয়ে যাওয়ার সময় বন্দর থানার জাঙ্গালস্থ মালিবাগ এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়। এতে করে বেশ কয়েকজন নারী/ পুরুষ যাত্রী গুরুতর আহত হয়।


কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ র্মোশেদ জানিয়েছে, র্দূঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ  দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার অভিযান অব্যহত রেখেছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত তথ্য  পরে জানানো হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...