নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   নারীদের অধিকার নিশ্চিত করেই জাতীয় উন্নয়‌‌নের অগ্রগতি সম্ভব – আল মুজাহিদ
উঠান বৈঠক / নারীদের অধিকার নিশ্চিত করেই জাতীয় উন্নয়‌‌নের অগ্রগতি সম্ভব – আল মুজাহিদ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

সোনারগাঁও প্রতিবেকঃ নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়‌‌নের অগ্রগতি সম্ভব নয়। কেবল নারীদের অধিকার নিশ্চিত করেই জাতীয় উন্নয়‌‌নের অগ্রগতি সম্ভব।

সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক উপরিউক্ত কথা বলেন।

 শনিবার সকালে উপজেলার সোনারগাঁও পৌরসভার দরপত ঠোটালিয়া গ্রামে অনুষ্ঠিত এ‌ক উঠান বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি আরও বলেন’ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সকল দিক থেকে স্বয়ংসম্পূর্ণ ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
সোনারগাঁও উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর সালমা আক্তার উঠান বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রধান আলোচকের বক্তব্যে আল মুজাহিদ মল্লিক আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফার রূপরেখার ২৩ নাম্বার দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন।
তিনি বলেন, আমার দল মানব সেবায় বিশ্বাসী। আমি ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী‌ বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী । ‌তিনি ও তার পরিবার  বিগত সরকারের আমলে জেল জুলুমের শিকার হয়েছেন কিন্তু কোন আপোষ করেননি। তিনি এই দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
আমরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সহধর্মিনী সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের সৈনিক। বিএনপি ক্ষমতায় গেলে কখনো কেউ অন্যায় ভাবে জেল জুলুমের শিকার হবে না। বিএনপি’র হাত ধরেই বাংলাদেশ সকল দিক থেকে স্বয়ংসম্পূর্ণ ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
এর আগে তিনি উপস্থিত বিভিন্ন বয়সের নারীদের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করে এর ওপর আলোচনা করেন।
বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে উঠান বৈঠকে বিভিন্ন বয়সের প্রায় শতাধিক নারী উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...