নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ১৫ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করে সাখাওয়াত টিপুর মশক নিধন কর্মসূচি
কর্মসূচী / ১৫ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করে সাখাওয়াত টিপুর মশক নিধন কর্মসূচি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে ১৫ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা, লিফলেট বিতরণ ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিতর বিবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা অন্তর্গত ১৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মীসভা ও জননেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন’ উপলক্ষে লিফলেট বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এড. আবু আল ইউসুফ খান টিপু। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। এই ১৫ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ মহানগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। মনে রাখবেন আমাদের অভিভাবক ও দলীয় নেতৃত্বের নির্দেশ খুবই পরিষ্কার: কোনো ধরনের সন্ত্রাস, মাদক বা অশালীন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা চলবে না। আমরা একটি আদর্শভিত্তিক, নীতিনিষ্ঠ ও গণতান্ত্রিক দল। বিএনপি কখনো ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না; আমরা বিশ্বাস করি জনগণের শক্তিতে, বিশ্বাস করি ভোটের মাধ্যমে পরিবর্তনে। বিকেল চারটায় শহরের থানা পুকুরপাড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে হত্যা করে দেশে একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করেছে। তারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা হরণ করেছে, বিচারব্যবস্থাকে দলীয়করণ করেছে। কিন্তু বিএনপি কখনো সেই পথ অনুসরণ করবে না।

আমরা তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি’ বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন, সুশাসনভিত্তিক ও জনগণের অধিকারনির্ভর রাষ্ট্র গড়তে চাই। তিনি সকল নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন,আপনারা প্রত্যেকে আপনার এলাকার প্রতিটি ঘরে ঘরে যান, মানুষের কথা শুনুন, ৩১ দফার বার্তা পৌঁছে দিন, জনগণকে বিশ্বাস করান বিএনপি ক্ষমতায় এলে এই দেশ হবে ন্যায়, সমতা ও স্বাধীনতার সত্যিকারের বাংলাদেশ।পরে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ১৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে দোকান, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে লিফলেট বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।সভায় সভাপতিত্ব করেন ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, এবং সঞ্চালনা করেন ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাওকত আলী লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং কে. এম. মাজাহারুল ইসলাম জেসেফ।অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন দপ্তর সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন জেকি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়েজ উল্লাহ সজল, জুনায়েদ আলম ঝলক, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলী, ১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সাহা এবং সাংগঠনিক সম্পাদক কায়সার রায়হান খান প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...