নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   খানপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা
চাঁদার টাকা না পেয়ে / খানপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন যুবক। হানিফ বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে ও খানপুর এলাকার ইতু ভিলার বাড়ির দারোয়ান।

নিহতের মেজো বোনের স্বামী ইব্রাহিম জানান, খানপুর এলাকার অভি সহ কয়েকজন যুবক প্রথমে আবু হানিফের বোন ও তাকে আটকে রাখে। এসময় তারা আবু হানিফকে খোঁজ করে। বিকেলে হানিফকে পেয়ে তাদেরকে ছেড়ে দেয়। এরপর হানিফ বেধড়ক পেটায় ওই যুবকেরা। একপর্যায়ে হানিফ জ্ঞান হারালে তাকে রাস্তায় ফেলে দেয়া হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খানপুরে ৩শ” শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক রাতে মৃত ঘোষণা করে।

ওই যুবকেরা আবু হানিফের বিরুদ্ধে একবার ধর্ষণ, কখনো ইভটিজিংয়ের অভিযোগ তুলে টাকা দাবি করে নিহতের পরিবারের কাছে। টাকা দিতে না পারায় পিটিয়ে তাকে হত্যা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...