নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছে প্রাইম বাবুল 
লিফলেট বিতরন / তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছে প্রাইম বাবুল 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

বুধবার ২২ অক্টোবর বিকালে এই রিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের নেতৃত্বে শতশত নেতাকর্মী এই রিফলেট বিতরণ ও গনসংযোগে অংশ নেয়। এ সময় নেতাকর্মীরা নগরীর মিশনপাড়া মোড় হতে শুরু করে কালিরবাজার, ১নং রেলগেইট, টানবাজার, মন্ডলপাড়া, নিতাইগঞ্জ, পাইকপাড়া, নয়াপাড়া, বৌবাজার, ১নং বাবুরাইল, দেওভোগ পাক্কারোড হয়ে ২নং রেলগেইট এলাকায় এসে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শেষ হয়।

এ সময় তার অনুসারীরা ধানের শীষের মার্কা নিয়ে প্রচারণা করেন। এছাড়াও নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রাথীকে বিজয় করার আহব্বান জানান।

র‍িফলেট বিতরণ ও গণসংযোগ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্হলের মানুষ অংশ গ্রহণ করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...