নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক আহসান সাদিকের মায়ের ইন্তেকাল | বিভিন্ন মহলের শোক
/ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক আহসান সাদিকের মায়ের ইন্তেকাল | বিভিন্ন মহলের শোক
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ চ্যানেল ২৪ এর নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিকের মা মৌলুদা খান মজলিশ (৬৯) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

আজ বুধবার ২৯ অক্টোবর দুপুর দুইটায় নারায়ণগঞ্জ তিন’শ শয্যা খানপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী দুই ছেলে নাতি নাতনি আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আহসান সাদিকের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর গ্রামে বাড়ি মরহুমার জানাজা নামাজ
অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আহসান সাদিক ও তার পিতা
নারায়ণগঞ্জ টেক্সেস বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি রোটারিয়ান ড. মুহাম্মদ ওসমান গনি মৌলুদা খান মজলিশের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের দোয়া চেয়েছেন।


আহসান সাদিকের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
একই ভাবে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...