নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   এ মনোনয়ন না’গঞ্জবাসীর আস্থা, ভালোবাসা ও সমর্থনের ফল – মাসুদুজ্জামান মাসুদ
তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ / এ মনোনয়ন না’গঞ্জবাসীর আস্থা, ভালোবাসা ও সমর্থনের ফল – মাসুদুজ্জামান মাসুদ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ – ৫ আসনে মাসুদুজ্জামান মাসুদকে ধানের শীষের প্রার্থী ঘোষনা করায় এর  প্রতিক্রীয়ায় মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, নারায়ণগঞ্জ-৫ আসনে অনেক যোগ্য ও অভিজ্ঞ প্রার্থী থাকা সত্ত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে এই আসনের জন্য মনোনয়ন দিয়েছে। আমি বিশ্বাস করি, এটি আমার নয় নারায়ণগঞ্জবাসীর আস্থা, ভালোবাসা ও সমর্থনের ফল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’ কেন্দ্রীয় গুলশান কার্যালয়ে জাতীয় নির্বাচন ২০২৬ দেশের ২৩৭ টি আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে নারায়ণগঞ্জ ৫ আসনে মাসুদুজ্জামান মাসুদকে মনোনিত করে প্রার্থী ঘোষনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের নাম ঘোষণা করেন।
মনোনয়ন ঘোষণার পর মাসুদুজ্জামান মাসুদ আরো বলেন,
“আমাদের লক্ষ্য একটাই গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আমরা নারায়ণগঞ্জবাসীর সেবা করতে চাই। নারায়ণগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করে শান্তি, উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলা আমার অঙ্গীকার।”
মাসুদুজ্জামান মাসুদ দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমাকে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত করায় আমি দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি, দলের নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ধানের শীষের বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...