নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   বন্দরে গ্যাস সংকটে মাটির চুলায় রান্না করেও গ্যাস বিল দিয়ে দিশেহারা গ্রাহকরা
বন্দরে গ্যাস সংকটে মাটির চুলায় রান্না করেও গ্যাস বিল দিয়ে দিশেহারা গ্রাহকরা
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৯ নভেম্বর, ২০২২

মো: সহিদুল ইসলাম শিপু-বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলায় গ্যাস সংকটে বেরেছে মাটির চুলার চাহিদা। গ্রাহকদের অভিযোগ এ অঞ্চলে দিন দিন গ্যাস সংকট প্রকট আকার ধারন করছে। অনেকটা বাধ্য হয়ে আবাসিক গ্রাহকরা মাটির চুলা ব্যবহার করছে। কবে নাগাদ এ গ্যাস সংকট নিরসন হবে তার কোন নিশ্চয়তা নেই। আবাসিক ও শিল্প প্রতিষ্ঠান সহ সব শ্রেণীর গ্রাহকরা গ্যাস ও বিদ্যুৎ সমস্যায় ভুগছেন। গ্যাসের চাপ কম থাকায় গ্যাস পাইপে যে পরিমান গ্যাস আসছে তা দিয়ে প্রয়োজনীয় কাজ মিটছে না। দিনে গ্যাসের চাপ কম রাতেও টিমটিম করে জ্বলে। পাইপ লাইনের গ্যাস গ্রাহকদের পাশাপাশি যারা সিলিন্ডার ব্যবহার করেন তাদেরও ভোগান্তি বেড়েছে। সরকারের নির্দিষ্ট করা দামে কোন স্থান থেকেই সিলিন্ডার গ্যাস বা এলপি গ্যাস ক্রয় করতে পারছেনা বলে একাধিক গ্রাহক অভিযোগ করেছেন। দ্বিগুণ দামে কিনতে হচ্ছে এলপি গ্যাস। সিলিন্ডার গ্যাসের দাম নিয়ন্ত্রণে সরকারের কোন উদ্যোগ নেই। নেই কোন তদারকি। ব্যবসায়ীরা যেখানে যেমন ইচ্ছে দাম নিচ্ছেন যখন তখন দাম বাড়াচ্ছেন। বন্দর বাবুপাড়া এলাকার আফরুজা আক্তার মুক্তা জানিছেন, দিনের বেলা একেবারেই গ্যাস থাকে না। রাতে নিভু নিভু করে যা থাকে তাতে কোন কাজই করা যায় না রান্না খাওয়ার খুব কষ্ঠ হয় তাই উপায় না পেয়ে মাটির চুলায় রান্না করতে হয়। মাটির চুলায় রান্না করেও মাসে মাসে গ্যাস বিল দিতে হয়। তাই সরকারে কাছে দাবি জানাই হয় ঠিক মত গ্যাস দেওয়ার ব্যবস্থা করা হোক না হয় লাইন কেটে বিল নেওয়া বন্ধ করা হোক। মাটির চুলা বিক্রেতা বলেন, আগের তুলনায় এখন বেশি মাটির চুলা বিক্রি হচ্ছে কারন গ্যাস নাই। মানুষের রান্নার করার জন্য এখন মাটির চুলাই বেছে নিয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...