নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   ৩টি অটোরিকশা নিয়ে চালক উধাও
চুরি / ৩টি অটোরিকশা নিয়ে চালক উধাও
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মালিকের ৩ টি অটোরিকশা নিয়ে উধাও হয়ে গেছে ৩ চালক। ঘটনাটি ঘটেছে ২৭ অক্টোবর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার মালেকের ছেলে ইব্রাহিমের গ্যারেজে।

এ বিষয়ে মালিকের স্ত্রী পলি বেগম বাদী হয়ে ৩১ অক্টোবর শুক্রবার রাতে ৩ চালককে নামীয় আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাযায় কল্যান্দী এলাকার হিরু মিয়ার ছেলে রাব্বি মোতালিব মিয়ার ছেলে সিয়াম হোসেন মৃত হান্নান মিয়ার ছেলে রায়হান ওরফে হৃদয় তারা দুই বছর যাবত ইব্রাহিমের মালিকানাধীন অটোরিকশা বাড়ায় চালাতেন। প্রতিদিন সকাল ৮ টার দিকে বাড়ির গ্যারেজ থেকে অটো রিক্সা নিয়ে গিয়ে সারাদিন চালিয়ে রাত দশটার দিকে গ্যারেজে জমা দিয়ে যেত। কিন্তু গত ২৭ অক্টোবর অভিযুক্ত ৩ চালক সকালে ইব্রাহিমের গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে গিয়ে পাঁচ দিন অতিবাহিত হলেও তা জমা দেননি। অনেক খোঁজাখুঁজি করেও তিন চালকের কোন হদিস পাওয়া যাচ্ছে না।

অভিযোগের বাদী পলি বেগম জানান তাদের পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি তারাও কোনো খোঁজ দিতে পারছে না। তিনি আরো জানান তিনটি গাড়ির মূল্য ৫ লক্ষ ৪০ হাজার টাকা আমরা এই গাড়িগুলো ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে থাকি। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। কোন উপায় না পেয়ে অটো রিক্সা তিনটি উদ্ধারের জন্য থানায় অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে থানার ওসি তদন্ত সাইফুদ্দিন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে গাড়িসহ অভিযুক্তদের খুঁজে বের করার অভিযানে চালাচ্ছে পুলিশ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...