নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হামলা, ছুরিকাঘাতে ২ সিপাহী আহত
বন্দরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হামলা, ছুরিকাঘাতে ২ সিপাহী আহত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৯ নভেম্বর, ২০২২
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে শরীফ ও নাসির নামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সিপাহী আহত হয়েছেন। তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডের বন্দরের সোনাচোরা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বুধবার বেলা আড়াইটার দিকে বন্দরের সোনাচোরা এলাকায় অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ সময় সোনাচোরা পুদলীপাড়া এলাকার মাদক স¤্রাট হুমায়ূনসহ তার সহযোগী কবির, কালু, মনসুর বাবুকে মাদকসহ আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় হুমায়ুন ও তার সহযোগীরা সিপাহী শরীফ ও নাসিরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, বুধবার সোনাচোরা এলাকায় অভিযান চালানোর সময়  মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সিপাহীকে ছুরিকাঘাত করে মাদক ব্যবসায়ীরা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...