নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আওয়ামীলীগের লকডাউন ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
প্রতিবাদ মিছিল / আওয়ামীলীগের লকডাউন ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে শহরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মিশনপাড়া এলাকা থেকে বের হয়ে নিতাইগঞ্জ মোড় প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয় স্তম্ভের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

এক সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা বেঁচে থাকতে কোনো ধরনের অরাজকতা মেনে নেব না। আগামী দু’দিন জেলার প্রতিটি ইউনিয়ন, পাড়া-মহল্লা ও ওয়ার্ডে নেতাকর্মীদের পাহারা দিতে হবে এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কাউকে দেখলে প্রশাসনের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, এই অবৈধ লকডাউনের বিরুদ্ধে আমরা শহরে মিছিল করেছি। কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কাউকে খুঁজে পাইনি। ১৬ বছর ধরে শেখ হাসিনা দেশের মানুষকে শান্তিতে থাকতে দেননি, মৌলিক অধিকার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। এখন তিনি পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশের মানুষকে জিম্মি করতে চাইছেন।


এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক মনির খান, মতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপি সভাপতি মাসুদ রানা, জেলা গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, নাসিক ১২ নম্বর ওয়ার্ড সভাপতি বরকাতুল্লাহ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ১৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক হিরা সরদার, ১৪ নং ওয়ার্ড সভাপতি মনির হোসেন, ১৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সহ প্রমুখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...