নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
 প্রচ্ছদ   মহানগর   মসজিদ আল্লাহর ঘরে আইনজীবী, বিচারপ্রার্থী সবাই ইবাদত করবেন – এড. আনোয়ার
সংবাদ সম্মেলন / মসজিদ আল্লাহর ঘরে আইনজীবী, বিচারপ্রার্থী সবাই ইবাদত করবেন – এড. আনোয়ার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান বলেন, মসজিদ আল্লাহর ঘর, আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষ এখানে ইবাদত করবেন।

যার নাম হবে আইনজীবী সমিতির মসজিদ বা কোর্ট মসজিদ। কিন্তু এ মসজিদটি নির্মানের পর থেকে গত ১৭ বছরে ব্যাপক পরিবর্তন লক্ষিত হয়েছে। মসজিদের নাম পরিবর্তন করে কেন্দ্রীয় জামে মসজিদ নির্ধারন করা হয়েছে। কে বা কারা, কি উদ্দেশ্যে মসজিদের নাম পরিবর্তন করে কেন্দ্রীয় জামে মসজিদ নামকরণ করেছে সেটা আমাদের জানা নাই।নারায়ণগঞ্জের পুরাতন বার ভবন যেটা প্রায় ৩২ শতাংশ জায়গার উপর স্থাপিত রয়েছে। যেখানে সাড়ে পাঁচ শতাংশ জায়গায় আমরা মসজিদ করা সিদ্ধান্ত নেই। পরবর্তীতে সার্ভে কমিশনের মাধ্যমে বৃদ্ধি করে সেটা করা হয় সোয়া ছয় শতাংশ। এ মসজিদ কমিটির সদস্য হবেন স্থানীয় ব্যক্তিবর্গ, সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, পিপি ও জিপি। এছাড়া সরকারী কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক সভাপতি হিসেবে থাকবেন। এ বিষয়টিতে আমাদের কোন চিঠি দেয়া হয় নি। ধর্মীয় বিষয়টি খুবই সংবেদনশীল, মসজিদ নিয়ে যেন কোন ভুল বোঝাবুঝি না হয় সেজন্যই আজকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা দ্বায়িত্ব গ্রহনের পর বিভিন্ন কাগজপত্র ঘেটে একটি মামলা করেছিলাম। কমিটি নিয়ে আমাদের কোন কথা ছিলোনা। পরবর্তীতে আমরা জানতে পেরেছি কমিটির পক্ষ হতে স্থাপনা করার জন্য সবচেয়ে পুরাতন গাছটি কেটে ফেলেছে। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসককে জানালে তিনি মসজিদ কমিটি সহ আমাদের ডাকালেন।

কিন্তু ডাঃ শাহনেওয়াজ মসজিদ কমিটি ও আইনজীবীদের মুখোমুখি করার হীন চক্রান্তে লিপ্ত হয়েছেন। আপনাদের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই এ মসজিদের সকল দ্বায়িত্ব আইনজীবী সমিতির। ধর্মপ্রাণ মুসুল্লিদের কাছে যেন কোন গুজব না পৌছায় যে, মসজিদের উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছে আইনজীবী সমিতি। তাই দীর্ঘ পরিক্রমায় এ অবস্থার কারনে আমরা সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছি। কোন ব্যক্তির কারনে মুসলমানদের ধর্মীয় অনুভূতি নষ্ট হোক সেটা আমরা চাই না। এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, সিনিয়র আইনজীবী এড. বারী ভূইয়া, এড. রফিক আহমেদ, এড. আবুল কালাম আজাদ জাকির, এড. ওমর ফারুক নয়ন, এড. রাজিব মন্ডল সহ প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...