নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   জনগণ আ’লীগের ডাকা লকডাউনে সামান্য পরিমাণও সাড়া দেয়নি – এ্যাডঃ সাখাওয়াত
বিক্ষোভ মিছিল / জনগণ আ’লীগের ডাকা লকডাউনে সামান্য পরিমাণও সাড়া দেয়নি – এ্যাডঃ সাখাওয়াত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আপনারা জানেন শেখ হাসিনা দেশের শত্রু জনগণের শত্রু। শেখ হাসিনা গত ১৫ বছর এদেশের মানুষকে হত্যা গুম খুন ও নির্যাতন করেছে।

তিনি আরো বলেন,বিশেষ করে গত জুলাই বিপ্লবের আন্দোলনের সময়ে দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করে এবং ৩০ হাজার ছাত্র জনতাকে আহত করে ও পঙ্গু করে সে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এদেশের জনগণ আওয়ামী লীগের ডাকা লকডাউনে সামান্য পরিমাণও সাড়া দেয়নি। আজকে কিন্তু কোনো আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ থেকে শুরু করে শেখ হাসিনার কোন প্রেতাত্মা কাউকে মাঠে পাওয়া যায় নাই। বৃহপ্রতিবার (১৩ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া বিজয়স্তম্ভে এসে শেষ হয়। মিছিল শেষে বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
‎‎তিনি আরও বলেন, আজকে আমরা একটি কথা বলতে চাই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো। যারা জুলাই আন্দোলনে আমাদের সহায় শক্তি ছিল আমরা তাদের পাশে আছি।

যারা স্বাধীনতার সার্বভৌমত্ব এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অরাজকতা করা পাতায় করবে তাদেরকে আমরা বিন্দু পরিমান ছাড় দিব না। আজকে আপনারা দেখেছেন শেখ হাসিনা বিচারকে ভয় পায়। শেখ হাসিনা আইনের কাঠগড়ায় দাঁড়াতে ভয় পায়। সে আজকে দেশের আইন ও স্বাধীনতা সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশ থেকে বসে হঠৎকারী সিদ্ধান্ত নিয়ে এই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। শুধু তাই না দেশের জনগণের সুখ-শান্তি কেড়ে নেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু আজকে বুঝা গেছে নারায়ণগঞ্জের মানুষ তাদের এই ফান্দে পা দেয় নাই। তাদের আজকের এই কর্মসূচিতে কাউকে রাজপথে দেখা যায়নি। আমরা বলে দিতে চাই যদি নিষিদ্ধ সংগঠনের কাউকে আপনারা পান তাহলে তাকে ধরে পুলিশে দিয়ে দিবেন।
‎‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সদস্য মাসুদ রানা, বরকত উল্লাহ মাকিত মোস্তাকিম শিপল,১৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আল-আরিফ,১৭নং ওয়ার্ড বিএনপির নেতা কাজী জুয়েল হাসান নাঈম,১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রহমান,১১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মুকুল, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ,গার্মেন্টস শ্রমিক দলের নেতা মনির হোসেন, সাহিন মাদবরসহ প্রমূখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...