নারায়ণগঞ্জ  সোমবার | ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বসন্তকাল | ৫ই রমজান, ১৪৪৭

শিরোনাম
  |   ভাষা মানুষের পারিবারিক ও ঐতিহাসিক পরিচয়ের অংশ – জেলা প্রশাসক   |   সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ১০ম মৃত্যুবার্ষিকী ২২ ফেব্রুয়ারি   |   ভাষা শহীদের স্মরনে শ্রদ্ধা জানালেন এমপি আবুল কালাম সহ উপজেলা প্রশাসন   |   ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ   |   ভুয়া র‍্যাব ও ডিবি পরিচয়ে অপরাধে জড়িত বাবুকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে র‍্যাব – ১১   |   পবিত্র মাহে রমজানে ১২ নং ওয়ার্ডে শকুর উদ্যোগে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ ‎   |   বন্দরে ২ সন্তানের জনক রোমান দেওয়ানের ঝুলান্ত লাশ উদ্ধার   |   দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী সিরাজুল মামুনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ   |   মানুষ নির্বাচনে সন্ত্রাস – চাঁদাবাজি, নারী বিদ্বেষের বিরুদ্ধে  রায় দিবেন – তারিকুল সুজন   |   নির্বাচিত হয়ে ১০০ দিনের ভেতর ৭ টি সমস্যার সমাধান করতে চাই – তারিকুল সুজন   |   হোসিয়ারী এসোসিয়েশনের সচিব সবদার হোসেন ইন্তেকালে বিভিন্ন মহলের শোক   |   স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে- দেলোয়ার প্রধান   |   মান্নানের সাথে ধানের শীষের প্রচারণায় আনিসুল ইসলাম সানি   |   উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ইউরোপের সেরা ১০ স্কলারশিপ    |   তানজিলা নামের এক নারী নিখোঁজের সন্ধান চেয়ে ভাইয়ের আবেদন   |   স্মার্টফোন স্লো? মোবাইল ফোন ফাস্ট করার ৯টি উপায় জানুন    |   ডোবা থেকে উদ্ধার নিহত অজ্ঞাত যুবক কক্সবাজারের আরমান   |   গ্যাস্ট্রিকের প্রধান কারণ হলো পাকস্থলীতে অতিরিক্ত এসিড নিঃসরণ   |   ৯ দিন নিখোঁজ থাকার পর নিজ পার্লারে মিলল ইতির মরদেহ স্বামী আটক   |   মানুষ ধানের শীষকে যেভাবে ভালোবাসে ইনশাআল্লাহ বিজয়ী হব – আবুল কালাম
 প্রচ্ছদ   মহানগর   আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ সাখাওয়াত টিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
বিক্ষোভ মিছিল / আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ সাখাওয়াত টিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ ও মানবাধিকার অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

‎এসময়ে বিক্ষোভ মিছিল থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে শ্লোগান দেয়, “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই” খুনি হাসিনার ফাঁসি চাই, শ্লোগানে শ্লোগানে প্রকল্পিত করে তোলে পুরো শহর।সোমবার ( ১৭ নভেম্বর) সকাল এগারোটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুই নম্বর নগরভবনের সামনে গিয়ে শেষ হয়। এদিকে বিএনপির মিছিলকে সফল করতে সকাল থেকেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা, বন্দর থানা, বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, ওলামাদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে এসে জড়ো হয়।

‎এছাড়াও মানবাধিকার অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার ফাঁসিকে শহরে যাতে করে আওয়ামী সন্ত্রাসীরা কোন অগ্নিসংযোগ বা কোন নাশকতা করতে না পারে তার জন্য শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে মহানগর বিএনপির নেতাকর্মীরা অবস্থান করেন।

‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এড. আবুল কালাম , নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, ফারুক হোসেন, বন্দর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন,বিএনপি নেতা আক্তার হোসেন, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ,সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...