নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ভূমিকম্পে বৈদ্যুতিক তারের ঘর্ষণে তুলার প্রেস হাউজে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি
ভূমিকম্পে অগ্নিকাণ্ড / ভূমিকম্পে বৈদ্যুতিক তারের ঘর্ষণে তুলার প্রেস হাউজে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ  সারা দেশের ন্যায় বন্দরে আকস্মিক ভূমিকম্পে বৈদ্যুতিক ট্রান্সফরমার তারে তারে ঘর্ষণে একটি তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহুর্তের মধ্য আগুন ছড়িয়ে পরলে ওই সময় আগুন নিভাতে গিয়ে  ৩ জন আহত হয়েছে। তবে আহতদের নাম পরিচয় তাতাৎক্ষনিক জানা যায়নি।

এ ঘটনায় প্রানহানীর কোন খবর পাওয়া যায়নি।  স্থানীয়রা আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে  বন্দর ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের  পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রনে আনতে  সক্ষম হয়।
দমকল কর্মীরা জানান, আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের আগুন নেভাতে হিমশিম খেতে হয়েছে। এদিকে আগুন নেভাতে গিয়ে ধুয়ায় স্থানীয় ৩জন আহাত হয়। তারা স্থানীয় ভাবে প্রাথমিক চিৎিসা নেয়। তবে তাদের নাম জানা যায়নি।

কারখানার মালিক দুলহাস মিয়া জানান, ভূমিকম্পের সময় শ্রমিকরা কারখানায় কাজ করছিলেন পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে বৈদ্যুতিক দুই তারে সংস্পর্শ হয়ে আগুনের ফুলকি পরে কারখানার তুলার উপর সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানাতে। অগ্নিকাণ্ডে কারখানাটির প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পরই বিকট শব্দে ট্রান্সফরমারটি কারখানার দেয়ালে আঘাত করে এবং তখনই আগুন ছড়িয়ে পড়ে। কারখানার ভিতরে হাইড্রলিক প্রেস মেশিনের জন্য তেলের ড্রাম রাখা ছিল।

আগুন লাগার ফলে তেলে ড্রামগুলি বিকট শব্দে বিম্ফোরণ হতে থাকে। এতে করে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় তুলা ব্যসায়ী মনির হোসেন জানান, বিভিন্ন কারখানার তুলা জুলহান মিয়ার প্রেস হাউজে আনা হয় গাইট বাধার জন্য। এ সকল তুলা ভারত, নেপাল, চিনসহ বিভিন্ন দেশে রফতানি হয়। এ কারখানায় আমাদেরও মাল রয়েছে। আমরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি।

এ ব্যপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জুন-২ এর উপ সহকারি পরিচালক ওসমান গণী বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনা স্থলে পৌছে কাজ শুরু করি। আমাদের ৫টি ইউনিট দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়। পাশে একটি ডোবা থাকায় আমাদের কাজ করতে সহজ হয়েছে। তবে এতবড় একটি কারখানায় ফায়ার সেফটি আমাদের চোখে পড়েনি। আমরা এ বিষয়টি ক্ষতিয়ে দেখব। আর ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো যাবে।
এ ব্যপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, আগুনের সংবাদ পেয়ে আমাদের ধামগড় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...