নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   মাসুদুজ্জামানের উদ্যেগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
চিকিৎসা সেবা / মাসুদুজ্জামানের উদ্যেগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ (সদর -বন্দর) আসনে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) শহরের হাজীগঞ্জ গুদারাঘাট এলাকায় দিনব্যাপী এক বড় পরিসরের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির পক্ষে জনমত সৃষ্টি এবং সাধারণ মানুষের মাঝে সেবামূলক মনোভাব বিস্তারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়। সকাল ১০টা থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ, প্রবীণ ও কর্মজীবীরা দলে দলে এসে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে থাকেন। মাসুদুজ্জামান নিজে ক্যাম্পে উপস্থিত থেকে পুরো কার্যক্রম পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন। তিনি ক্যাম্পে আগত জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আশা প্রকাশ করেন যে, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।

মেডিক্যাল ক্যাম্পে অংশ নেন চক্ষু, ডায়াবেটিস ও সাধারণ রোগবিষয়ক বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা অত্যন্ত আন্তরিকতা ও যত্নের সঙ্গে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। চক্ষু বিভাগে চোখের সমস্যা নিয়ে আসা রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, পাওয়ার নির্ধারণ, প্রয়োজনীয় ওষুধ, মানসম্মত চশমা এবং আই ড্রপ সরবরাহ করা হয়। ডায়াবেটিস পরীক্ষার জন্য আলাদা কর্নারে বিশেষ ব্যবস্থার মাধ্যমে রক্তে শর্করার মাত্রা নির্ণয় করা হয় এবং পরীক্ষার ফল অনুযায়ী রোগীদের পরামর্শ প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

একইসঙ্গে অনেককেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও চোখের জটিলতা বিষয়ে সচেতনতা নির্দেশনা দেওয়া হয়। তাছাড়া স্থানীয় জনগণের সুবিধার্থে রক্তের গ্রুপ নির্ণয় সেবাও সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়, যা অনেকের কাছে ছিল অত্যন্ত উপকারী।

দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম চলাকালে এলাকাবাসীর উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর। স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে নিন্মআয়ের পরিবার যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না – তাদের জন্য এমন ফ্রি মেডিক্যাল ক্যাম্প বড় ধরনের সহায়তা। আয়োজকরা জানান, মানুষের মৌলিক অধিকারের অংশ হিসেবে গুণগতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা তাদের অঙ্গীকার, আর সেই লক্ষ্যেই তারা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছেন। মাসুদুজ্জামানের সার্বিক পৃষ্ঠপোষকতায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও নিয়‌মিতভাবে চলমান থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মহানগর যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক নুরে এলাহি সোহাগ, ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের সদস্য; রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে প্রমাণ হয়েছে যে জনগণের স্বাস্থ্যসেবায় দলীয় নেতৃবৃন্দের আন্তরিকতা কেবল রাজনৈতিক অঙ্গীকারেই সীমাবদ্ধ নয় – মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত বাস্তব সহায়তা প্রদানই তাদের প্রধান লক্ষ্য। এলাকার সাধারণ মানুষ এ ধরনের সেবা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আয়োজক ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...