নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দর ইউনিয়নে মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষের  বিশাল গণসংযোগ
গণসংযোগ / বন্দর ইউনিয়নে মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষের  বিশাল গণসংযোগ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী, ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের পক্ষে বন্দর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

এ আয়োজনে স্থানীয় নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা অংশ নিয়ে সাধারণ জনগণের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীর নির্বাচনী কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। গণসংযোগে বিশেষভাবে উল্লিখিত হয়েছে তারেক রহমান প্রণীত ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি, যা এলাকায় উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। প্রচারণা কর্মসূচি ঝাউতলা, কাজীবাড়ী, মোল্লাবাড়ী ও সিরাজশা দর্গা এলাকা থেকে শুরু হয়ে পুরো ইউনিয়ন জুড়ে চলেছে। স্থানীয় নেতৃবৃন্দ জনগণের কাছে ৩১ দফা কর্মসূচির প্রতিটি বিষয় বিশদভাবে ব্যাখ্যা করেছেন। এতে অন্তর্ভুক্ত ছিল সড়ক, সেতু ও স্থানীয় অবকাঠামোর উন্নয়ন; স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও কমিউনিটি ক্লিনিক স্থাপন; শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান। এছাড়া জনপদ ও নদীপাড়ের সংস্কার, জলাবদ্ধতা নিরসন, নারী ও যুবসমাজের ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকেও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।

প্রচার চলাকালে মাদক ও সন্ত্রাস নির্মূল এবং নিরাপদ কমিউনিটি গঠনের বিষয়েও স্থানীয় নেতারা জনগণকে সচেতন করেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও সেবাপ্রদানের স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকারও তারা জনগণের কাছে জানিয়ে দেন। প্রচারণার সময় নেতা-কর্মীরা সাধারণ মানুষকে ভোট দেওয়ার সময় ধানের শীষের মার্কায় ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন।

রবিবার২৩ নভেম্বর ২০২৫, আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য; মনোয়ার হোসেন শোখন, বন্দর কৃষকদল সভাপতি ফারুক হোসেন, মহানগরের সাবেক সাধারন সম্পাদক রাহীদ সিকদার, জনপ্রিয় বিএনপি নেতা মনির সরদার। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

গণসংযোগে অংশ নেয়া স্থানীয় নেতৃবৃন্দরা জানান,

আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফা কর্মসূচি তুলে ধরছি। প্রতিটি ঘরে ঘরে আমরা জনগণের সঙ্গে আলোচনা করছি এবং তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছি। ধানের শীষ জাতীয় ঐক্য, জনকল্যাণ এবং উন্নয়নের প্রতীক।এই প্রতীকে ভোট দিলে নারায়ণগঞ্জ-৫ আসন হবে উন্নয়নের অগ্রদূত। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...