নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   কুশিয়ারায় মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ
গণসংযোগ / কুশিয়ারায় মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ আসনের বন্দর কুশিয়ারা এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান এর পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নের গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

স্থানীয় জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপন এবং তাদের প্রত্যাশা ও চাহিদার সঙ্গে মিলিয়ে ৩১ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল। এ উপলক্ষে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, পাড়া-মহল্লা এবং জনসমাগম স্থলে দলের তরফ থেকে ব্যাপক গণসংযোগ করা হয়।

এ সময় দলের নেতাকর্মীরা সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদের সমস্যার কথা শুনেন এবং তার সমাধান ও প্রয়োজনীয় উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। এছাড়াও বৃহৎ পরিসরে লিফলেট বিতরণ করে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন পরিকল্পনার মূলনীতি ও উদ্দেশ্য মানুষের সামনে তুলে ধরা হয়।

রবিবার২৪ নভেম্বর ২০২৫, আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য; মনোয়ার হোসেন শোখন, বন্দর কৃষকদল সভাপতি ফারুক হোসেন, জনপ্রিয় বিএনপি নেতা মনির সরদার। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

গণসংযোগে অংশ নেয়া স্থানীয় নেতৃবৃন্দরা জানান,

আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফা কর্মসূচি তুলে ধরছি। প্রতিটি ঘরে ঘরে আমরা জনগণের সঙ্গে আলোচনা করছি এবং তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছি। ধানের শীষ জাতীয় ঐক্য, জনকল্যাণ এবং উন্নয়নের প্রতীক। এই প্রতীকে ভোট দিলে নারায়ণগঞ্জ-৫ আসন হবে উন্নয়নের অগ্রদূত।

এই ধরনের গণসংযোগ ও প্রচার কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দলের লক্ষ্য হলো জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু নেতৃত্ব, সমাজকল্যাণমূলক উন্নয়ন এবং স্থানীয় সমস্যার সমাধান নিশ্চিত করা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...