নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   বক্তাবলী গণহত্যা স্মরণসভায় মোহাম্মদ আলীকে এমপি পদে চাইলেন তৃনমূল
নারায়ণগঞ্জ ৪ আসনে তৃনমূলের দাবি / বক্তাবলী গণহত্যা স্মরণসভায় মোহাম্মদ আলীকে এমপি পদে চাইলেন তৃনমূল
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের  নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে মুক্তিযুদ্ধে ২৯ নভেম্বর নিরীহ ১৩৯ জনকে গণহত্যায় শহীদদের স্মরণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা উদ্যোগে স্মরণ সভা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া  অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে ফতুল্লা থানার কানাইনগর ছোবহানিয়া স্কুল ও কলেজ মাঠে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরন সভায় মুক্তিযোদ্ধা বক্তাবলীবাসি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে এমপি হিসেবে মনোনয়ন চাইলেন। এসময় মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন
আপনারা চাইলে মতামত দিলে আমি এমপি পদে নির্বাচন করবো। নারায়ণগঞ্জ ৪ আসন এলাকার উন্নয়ন ও জনগনের সেবা করতে চাই।
নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়ার পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ -কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ন-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সৈয়দ মুনিবুর রহমান, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা অনিল বরণ রায়, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মহানগর বিএনপি’র যুগ্ন-আহবায়ক এ্যাডঃ সরকার হুমায়ূন কবীর, এ্যাডঃ জাকির হোসেন, কেন্দ্রীয় বিএনপি’র গণঅভ্যুত্থানঃ২০২৪ ডক্যুমেন্টেশন উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব সহ আরো  উপস্থিত ছিলেন বক্তাবলী পরগণা গ্রামের স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাবেক বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১৯৭১ সালের ২৯শে নভেম্বর নারায়ণগঞ্জের বক্তাবলীতে পাক হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যায় ১৩৯ জন শহীদের স্মরণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ -নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে আজ ফতুল্লা থানার বক্তাবলী গ্রামস্থ পরগনা কানাইনগর হাই স্কুল এন্ড কলেজের মাঠে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যাগে দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) এর সংকলিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্বলিত সংক্ষিপ্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে উক্ত স্মরণ সভার কর্মসূচি শুরু হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম -নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধার সন্তান এস. আলম ইসরাৎ-এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বক্তাবলীর গণহত্যায় শহীদ, ‘৭১ মুক্তি সংগ্রাম ও ‘২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ সহ দেশের স্বার্থে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
স্মরন সভায় বক্তারা আরো বলেন,
স্বাধীনতার অর্ধশতকের বেশি বছর পার হয়ে গেলেও ‘৭১ এর ২৯ নভেম্বর বক্তাবলীর বর্বরোচিত গণহত্যায় শহীদ ১৩৯ জনের নাম রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে তালিকাভুক্ত না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে স্মরণ সভার বক্তারা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের বরাবর অনতিবিলম্বে তাঁদের নাম শহীদ এর তালিকায় অন্তর্ভুক্তপূর্বক রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের জোড় দাবি জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...