নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   ২৪ ঘন্টায়  সুমন খলিফা হত্যাকান্ডেররহস্য উন্মোচন স্ত্রীসহ ৬ আসামী গ্রেফতার   
পরকীয়ার জেরেই নির্মমভাবে হত্যা করা হয় /    ২৪ ঘন্টায়  সুমন খলিফা হত্যাকান্ডেররহস্য উন্মোচন স্ত্রীসহ ৬ আসামী গ্রেফতার   
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  ২৪ ঘন্টার মধ্যেই নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার জেরে সংঘটিত সুমন খলিফা (৩৫) হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নিহতের স্ত্রী সোনিয়াসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। তিনি জানান, নিহতের স্ত্রী সঙ্গীতশিল্পী সোনিয়া সঙ্গে পরকীয়ার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে।  সোনিয়ার সঙ্গে আসামি মেহেদী হাসান ওরফে ইউসুফের (৪২) অবৈধ সম্পর্কের কারণে স্বামী-স্ত্রী প্রায়ই ঝগড়ায় জড়াত। এরই জেরে সোনিয়া ও ইউসুফ মিলে সুমনকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক ৩০ নভেম্বর রাতে গানের অনুষ্ঠানে স্ত্রীকে রেখে বের হওয়ার পর সুমনকে ক্লাব থেকে ডেকে সিএনজিতে তুলে চর কাশীপুরে নিয়ে যায় আসামিরা। সেখানে ধারালো অস্ত্রে  নির্মমভাবে হত্যা করা হয় তাকে ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান,  তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত আসামী ইউসুফকে গ্রেফতারের পরে তার স্বীকারোক্তিতে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আব্দুর রহমান (২৮), বিল্লাল হোসেন (৫৮), আলমগীর হাওলাদার (৪৫), নান্নু মিয়া (৫৫) এবং নিহতের স্ত্রী সোনিয়া আক্তার (২২)। ঘটনায় ব্যবহৃত একটি চাপাতি ও একটি সুইচ গিয়ারও উদ্ধার করা হয়েছে।পলাতক আসামি মামুনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ সোমবার ১ ডিসেম্বর সকালে ফতুল্লার কাশীপুরের মধ্য নরসিংপুরে সুমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুমন বরিশালের আগৈলঝড়া উপজেলার মন্টু খলিফার ছেলে। সুমন খলিফা তার দ্বিতীয় স্ত্রী সোনিয়া আক্তারকে নিয়ে নিয়ে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বসবাস করতেন। নিহত সুমন বর্তমানে ব্যাকার থাকায়  সংঙ্গীত শিল্পী স্ত্রী সোনিয়ার সাথে বিভিন্ন গানের অনুষ্ঠানে যেতেন। এ ঘটনায় সোমবার রাতেই নিহতের বাবা মোঃ মন্টু খলিফা (৭০) বাদী হয়ে মামলা দায়ের করেন । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...