নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   পীরজাদা মারুফ সিরাজ শাহ’র জন্মদিনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ
ফাইনাল খেলা / পীরজাদা মারুফ সিরাজ শাহ’র জন্মদিনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পীরজাদা মারুফ সিরাজ শাহ্’র জন্মদিন উপলক্ষে শুক্রবার। (৫ ডিসেম্বর ২০২৫) বাদ আছর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ্’র আস্তানা মাঠ প্রাঙ্গনে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন, শহিদি মসজিদ বনাম ডি, এস ক্লাব।

ফাইনাল খেলার ফলাফল ড্র হয়, পরবর্তীতে ট্রাইবেকারে বিজয়ী হয় শহিদি মসজিদ। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাস্ট্রীয় পদক প্রাপ্ত, সাবেক জাতীয় ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ইকরাম ঢালী ব্যবস্থাপনা পরিচালক পিনাকেল গার্মেন্টস, প্রাইভেট লিমিটেড। বি.এ জোবায়ের নিপু সাবেক জাতীয় ফুটবলার। ওয়ালী ফয়সাল সাবেক জাতীয় ফুটবলার।

মোঃ রফিউর রাব্বি আহবায়ক, নাগরিক আন্দোলন নারায়ণগঞ্জ জেলা। মোঃ জাকির হোসেন সাবেক জাতীয় ফুটবলার। মোঃ সুজন সাবেক জাতীয় ফুটবলার, সম্রাট হোসেন এমিলি সাবেক জাতীয় ফুটবলার। মোঃ আমান সাবেক জাতীয় ফুটবলার। আজমল হোসেন বিদ্যুৎ সাবেক জাতীয় ফুটবলার। দীর্ঘ এক মাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সফলতা উপহার দিয়েছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সহ ধন্যবাদ জ্ঞাপন করেছেন, পীরজাদা ইফ্তি সিরাজ শাহ্ ও মারুফ সিরাজ শাহ্। ফুটবল টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা করছেন কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ’র আস্তানা, পুরান বন্দর, নারায়ণগঞ্জ #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...