নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   নতুন প্রজন্মের প্রত্যাশায় আগামীর নারায়ণগঞ্জ গড়তে চাই – মাসুদুজ্জামান মাসুদ
শিক্ষার্থীদের আয়োজনে কেমন নারায়ণগঞ্জ চাই / নতুন প্রজন্মের প্রত্যাশায় আগামীর নারায়ণগঞ্জ গড়তে চাই – মাসুদুজ্জামান মাসুদ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আগামীর নারায়ণগঞ্জ কেমন চাই এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী দেয়াল লিখন কর্মসূচীর আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের এনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। এসময় মাসুদুজ্জামান মাসুদ বলেন, নতুন প্রজন্মের প্রত্যাশায় আগামীর নারায়ণগঞ্জ গড়তে চাই। মানুষের সকল সমস্যাগুলো চিহ্নিত করে উন্নয়ন করা হবে। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যৎ নগর উন্নয়ন, পরিবেশ, শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক মূল্যবোধ নিয়ে দেয়ালে রঙ-তুলির মাধ্যমে নিজেদের ভাবনা ও প্রত্যাশা ফুটিয়ে তোলে। কর্মসূচীতে অংশগ্রহণকারী স্কুলগুলোর শিক্ষার্থীরা জানান—আগামীর নারায়ণগঞ্জ হবে পরিচ্ছন্ন, নিরাপদ, যানজটমুক্ত, সবুজ এবং প্রযুক্তিবান্ধব এক আধুনিক শহর।

সমাপনী অনুষ্ঠানে আয়োজকরা বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের চিন্তা, স্বপ্ন ও সৃজনশীলতা দেয়াল লিখনের মাধ্যমে তুলে ধরাই ছিল এই কর্মসূচীর মূল লক্ষ্য।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষক, অভিভাবক ও নগরবাসী শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বাড়াবে এবং শহরকে সুন্দর করার অনুপ্রেরণা জোগাবে।
চাষাঢ়া শহীদ মিনারে সপ্তাহব্যাপী আয়োজিত এই দেয়াল লিখন কর্মসূচীতে শহরের সর্বস্তরের মানুষ অংশ নেয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...