নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএ’র চেক ও  বিতরণ
চেক বিতরন / সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএ’র চেক ও  বিতরণ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে চেক ও পেশাদার গাড়িচালকদের জন্য নতুন পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ’র নারায়ণগঞ্জ সার্কেলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, গাড়ির স্টিয়ারিং যাদের হাতে থাকবে তাদের দক্ষ হতেই হবে। আমাদের বিআরটিএ’র লাইসেন্স ইস্যুর কাজ পূর্বে ভারতের মাদ্রাজের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে হতো। জুলাই মাসে চুক্তি শেষ হওয়ায় আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে নতুন করে দেশীয় মালিকানাধীন কোম্পানিকে এই দায়িত্ব দিয়েছি। যে কোনো মূল্যে আমরা সড়ককে সুরক্ষিত করবো। সেই ধারাবাহিকতায় সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া এখন কাউকে লাইসেন্স দেওয়া হবে না।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রয়হান কবির বলেন, একজন হেল্পার অভিজ্ঞ হলেও প্রাতিষ্ঠানিক দক্ষতা না থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ দুটোর সমন্বয় নিশ্চিত করা প্রয়োজন। একজন দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার থাকলে দুর্ঘটনার হার কমবে। জন্ম-মৃত্যু আল্লাহর হাতে থাকলেও দুর্ঘটনা প্রতিরোধে আমাদের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩০ পরিবারের মধ্যে চেক বিতরণ করা হয়। নিহতদের পরিবারের হাতে ৫ লাখ টাকা, গুরুতর আহতদের ৩ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে মোট ১ কোটি ২৮ লাখ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া চালকদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে েএ সময় আরও উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান, মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবীর, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এবং আহত ও নিহতদের পরিবারের সদস্যরা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...