নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার জোর দাবি জানিয়েছে দিপু ভূইয়া 
উন্নয়নের আহবান / নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার জোর দাবি জানিয়েছে দিপু ভূইয়া 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (NCCI) সভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নারায়ণগঞ্জকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে উন্নীত করার জোর দাবি জানিয়েছেন।

নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলোতে অন্তত ৩০ শতাংশ স্থানীয় নাগরিককে চাকরি দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শহরের নারায়ণগঞ্জ ক্লাবে NCCI-এর এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আরও জানান, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পাট ও জামদানি নিয়ে তারা কাজ করছেন এবং এগুলো যেন রপ্তানি করা যায়, সেই চেষ্টা চালাচ্ছেন। এর পাশাপাশি, দক্ষ শ্রমিক তৈরির জন্য একটি ট্রেনিং সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে বিভিন্ন ভাষা শিখিয়ে বিদেশে লোক পাঠানোর জন্যও কাজ করা হবে। আমরা কারখানাগুলোতে কথা বলছি, যেন নারায়ণগঞ্জের অন্তত ৩০ শতাংশ লোককে চাকরি দেওয়া হয়। আমরা নারায়ণগঞ্জ থেকে বেকারত্ব দূর করব।
তিনি আরও জানান, আমি আশা করব নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ নামের একটি বোর্ড হবে। আমরা রাজউকের আওতায় থাকতে চাই না। নারায়ণগঞ্জ যে টাকা ট্যাক্স দেয়, সেই টাকায় নারায়ণগঞ্জকে অবশ্যই একটি মেট্রোপলিটন শহর হিসেবে তৈরি করা হোক। নারায়ণগঞ্জের জিডিপি-তে দেশের মোট অবদানের আট শতাংশ উল্লেখ করে দিপু ভূঁইয়া প্রশ্ন তোলেন, তবুও নারায়ণগঞ্জকে ‘বি’ ক্যাটাগরির জেলা বানিয়ে রেখেছে। আমরা নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে তৈরি করব। নারায়ণগঞ্জ অচল হয়ে গেছে ট্রাফিকের জন্য।তিনি ট্রাফিক সমস্যা কমাতে বিভিন্ন স্পটে ছাত্রদের নিয়ে চেম্বারের প্রচেষ্টার কথা জানান। নারায়ণগঞ্জে মেট্রোরেল আনার জন্য তারা রেল মন্ত্রণালয়ে গিয়েছি, যাতে নারায়ণগঞ্জের মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারে।

নারায়ণগঞ্জটা আমরা ব্যবসায়ীদের নিয়ে গড়ব। সুন্দর একটি নারায়ণগঞ্জ গড়ার দায়িত্ব আমাদের আছে।ডিএনডি এলাকার জলাবদ্ধতা সমস্যা নিরসন এবং ঈদগাহ ময়দানের সৌন্দর্য বর্ধনে জেলা প্রশাসনের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মাহবুবুর রহমান স্বপন, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল-মামুন সহ প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...