নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   প্রতিবন্ধী নারী ধর্ষণ, ধর্ষক যুবক গ্রেফতার
ধর্ষণ / প্রতিবন্ধী নারী ধর্ষণ, ধর্ষক যুবক গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সরকারি আবাসন প্রকল্পে এক শারীরিক প্রতিবন্ধী নারী কে (৩৫) নিজ বসতঘরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে সজিব ওরফে কালাই (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার (৮ জুলাই) রাতে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেছেন। পরে পুলিশ সেজীবকে গ্রেফতার করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী আড়াইহাজার থানাধীন মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার সরকারি আবাসন প্রকল্পের বাসিন্দা। বুধবার তিনি তার নিজ বসতঘরে অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার শাহজাহানের ছেলে সজিব ওরফে কালাই কৌশলে ওই নারীর ঘরে প্রবেশ করে। এরপর সে ওই নারীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের সময় আত্মরক্ষার্থে ভুক্তভোগী নারী চিৎকার শুরু করেন। তার ডাক-চিৎকার শুনে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। প্রতিবেশীদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত যুবক সজিব ওরফে কালাই তাৎক্ষণিকভাবে সেখান থেকে পালিয়ে যায়।

মামলা গ্রহণের কথা স্বকীকার করে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, মামলা গ্রহণের পরপরই অভিযুক্ত সজিবকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...