নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   র‍্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতির আসামী বেল্লাল গ্রেফতার র‍্যাব
গ্রেফতার / র‍্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতির আসামী বেল্লাল গ্রেফতার র‍্যাব
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ র‍্যাব পরিচয়ে  স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতির অন্যতম আসামী বেল্লাল খান তুহিনকে (৩৮) পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‍্যাব । ১৮ জানুয়ারী রাতে গোপন তথ্যের ভিত্তিতে পটুয়াখালী জেলার  দশমিনা থানার নলখোলা এলাকা হতে র‍্যাব-১১, এবং র‍্যাব-৮ যৌথ আভিযান চালিয়ে তুহিনকে গ্রেফতার করে।

সে পিরোজপুর জেলার মাঠবাড়ীয়া থানার নিরুখালী বড়শৌলা এলাকার  মুখলেছ খানের ছেলে।
অভিযানের সময় আসামির কাছ থেকে ছিনতাইকৃত  দুই লক্ষ সাইত্রিশ হাজার নয়শত দশ টাকা, ০৩ টি মোবাইল ফোন, ০১ টি সোনার আংটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি তুহিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে  ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গত ০৭ জানুয়ারি বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা গামছা দিয়ে নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার স্বর্ণপট্টির হাজী জুয়েলারীর ব্যবসায়ী সহ দুইজনের চোখ বেঁধে মারধর করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। আহত দুই ব্যাবসায়ী হলেন নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হক হুমায়ুন (৫২) ও ফজলে রাব্বি (২৮)।  জুয়েলারীর মালিক মনিরুল ইসলাম বুধবার সকালে স্বর্ণ বিক্রি করতে তার বড় ভাই মোজাম্মেল হক ও ভাগিনা ফজলে রাব্বি’কে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের স্বর্ণ শিল্পালয়ে পাঠান।
সেখানে স্বর্ণ বিক্রি করে নগদ ৮০ লাখ টাকা নিয়ে দুপুরে নারায়ণগঞ্জে ফিরতে ঢাকার গুলিস্তান থেকে ‘শ্রাবণ পরিবহন’ নামের একটি বাসে ওঠেন। বিকেল ৩:০০ টার দিকে বাসটি রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল দা ওয়ান রেস্টুরেন্ট এর সামনে পৌঁছালে সাদা রঙের একটি মাইক্রোবাস এসে চলন্ত বাসটির গতিরোধ করে। এ সময় ওই গাড়ি থেকে কয়েকজন দুর্বৃত্ত নেমে নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে দুই ব্যবসায়ীকে টাকার ব্যাগসহ বাস থেকে নামিয়ে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাদের মারধর করে গামছা দিয়ে চোখ বেঁধে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।  ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারী বাড়িয়ে। গোপন তথ্যের ভিত্তিতে পটুয়াখালী এলাকায় যৌথ আভিযান চালিয়ে আসামী মোঃ বেল্লাল খান তুহিনকে গ্রেফতার করে ডাকাতি করা নগদ টাকা আলামত জব্দ করে।
এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর কার্যক্রম অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...