নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা
প্রত্যাহার / নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ দশ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাও- সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতের ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভুঁইয়া প্রার্থিতা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রবিবার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তিনি।

নারায়ণগঞ্জ-৩ আসনে দশ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের রিকশা প্রতীকের শাহজাহান শিবলী। আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করতে না পারায় জোটের মধ্যে টানাপোড়েনের পরে সংবাদ সম্মেলন করলেন জামায়াতের এই প্রার্থী।

সংবাদ সম্মেলনে ড. ইকবাল হোসেন ভুইয়া বলেন, বোন অসুস্থ হওয়ার কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রহণ করেনি নির্বাচন কমিশন। তাই আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। সেইসঙ্গে দশ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানাচ্ছি।

এসময় আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, সেক্রেটারি হাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মোল্লা, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...