নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   নির্বাচিত হলে সিটিজেন কানেক্টেড অ্যাপ এর মাধ্যমে সেবা নিশ্চিত করবো – সুজন
গণসংযোগ / নির্বাচিত হলে সিটিজেন কানেক্টেড অ্যাপ এর মাধ্যমে সেবা নিশ্চিত করবো – সুজন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নির্বাচিত হলে ‘হাতের মুঠোয় এমপি’ সিটিজেন কানেক্টেড অ্যাপ এর মাধ্যমে সেবা নিশ্চিত করবো বলে জানিয়েছেন  তারিকুল ইসলাম সুজন। বুধবার  ২৮ জানুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন শহরের ১৩ নম্বর (নাসিক) ওয়ার্ডের অন্তর্ভুক্ত কে পি সাহা রোড, সরদার হাউজিং, আমলাপাড়া সহ প্রমুখ এলাকায় গণসংযোগ করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক আব্দুল আল মামুন, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন মারুফ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সহ সভাপতি সৃজয় সাহা, রনি শেখ সহ প্রমুখ নেতৃবৃন্দ প্রমুখ।

তারিকুল ইসলাম সুজন বলেন, নির্বাচিত হলে জনগণের সঙ্গে সরাসরি ও স্বচ্ছ যোগাযোগ নিশ্চিত করতে ‘হাতের মুঠোয় এমপি’ – সিটিজেন কানেক্টেড অ্যাপ চালু করবো।

এই অ্যাপের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ ঘরে বসেই তাদের সমস্যা, অভিযোগ, প্রস্তাব ও জরুরি সেবার আবেদন সরাসরি এমপির দপ্তরে জানাতে পারবেন। জনপ্রতিনিধি ও জনগণের মাঝে দূরত্ব কমিয়ে এনে দ্রুত সেবা প্রদান, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আমি বিশ্বাস করি—ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে জনগণের অধিকার আদায় ও সেবা পৌঁছে দেওয়া আরও সহজ ও কার্যকর হবে। নির্বাচিত হলে জনগণই হবে আমার শক্তি, জনগণের হাতেই থাকবে এমপি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...