নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   মাসুদুজ্জামানের সাথে-৪ আসনের প্রার্থী মনির হোসাইন কাসেমীর সৌজন্য সাক্ষাৎ
সাক্ষাৎ / মাসুদুজ্জামানের সাথে-৪ আসনের প্রার্থী মনির হোসাইন কাসেমীর সৌজন্য সাক্ষাৎ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বিএনপি নেতা মাসুদুজ্জামানের সাথে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের এমপি প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৪ জানুয়ারি ২০২৬, নারায়ণগঞ্জ বিএনপি নেতা মাসুদুজ্জামানের সাথে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের এমপি প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এই সাক্ষাৎকালে উভয় নেতা নারায়ণগঞ্জ জেলার সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য করণীয় বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় তাঁরা গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারায়ণগঞ্জের উন্নয়ন, নাগরিক সমস্যা ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে মাসুদুজ্জামান বলেন, ‘নারায়ণগঞ্জের প্রতিটি আসনে দলের প্রার্থীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও সমন্বয় বজায় রেখে এগিয়ে যেতে হবে। মনিরুজ্জামান কাশেমিও এ মতের সঙ্গে একমত পোষণ করে বলেন, “দলীয় আদর্শ ও জনগণের স্বার্থকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’


উল্লেখ্য যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট থেকে মুফতি মনির হোসাইন কাসেমী খেঁজুর গাছ মার্কায় নির্বাচনে অংশ নিবেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদি দলের সাথে জোটবদ্ধ হয়ে আন্দোলন করেছেন, রাজপথে থেকেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের জন্য গুরুত্বপুর্ণ। এমতাবস্থায় নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমীকে খেঁজুর গাছ মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য বিএনপি নেতা মাসুদুজ্জামান দল ও জোটের সকল নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সেক্রেটারি এডভোকেট বারি ভুইয়া, বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নাসিক ১২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, নাসিক ১৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বিএনপি নেতা এডভোকেট শরীফুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন , কলাগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি মনির, ফতুল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি পলাশ ও সেক্রেটারি আলমগীর হোসেন, ফতুল্লা আলীরটেক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...