নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   এমপিগিরী নয়, মাদক-সন্ত্রাস নয়, সমস্যা সমাধানের জন্য মাথাল মার্কায় ভোট দিন – তারিকুল
গণসংযোগ / এমপিগিরী নয়, মাদক-সন্ত্রাস নয়, সমস্যা সমাধানের জন্য মাথাল মার্কায় ভোট দিন – তারিকুল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ–৫ (সদর–বন্দর) আসনে গণসংহতি আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী তারিকুল ইসলাম সুজন আজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ ও ১২ নং ওয়ার্ডে জোরালো ও ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

গণসংযোগের সময় তিনি বলেন, এমপিগিরী নয়, সন্ত্রাস-মাদক নয়, সমস্যা সমাধানের লক্ষ্য, সদর-বন্দরের গুণগত পরিবর্তনের জন্য এই নির্বাচন। দীর্ঘদিনের অন্যায়, দুঃশাসন, লুটপাট ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি নির্বাচন করছি।

গণসংযোগকালে তিনি এলাকার প্রধান সড়ক, অলিগলি, বাজার, শ্রমিক মহল্লা ও সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মাথাল মার্কায় ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, নারায়ণগঞ্জ আজ একটি পরিকল্পিত লুটপাটের শহরে পরিণত হয়েছে—যেখানে সাধারণ মানুষ বঞ্চিত, আর ক্ষমতাসীনদের আশ্রয়ে থাকা গোষ্ঠী ফুলে-ফেঁপে উঠছে।

তারিকুল ইসলাম সুজন বলেন, “নারায়ণগঞ্জ সদর ও বন্দর এলাকার মানুষ বছরের পর বছর দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও রাজনৈতিক সন্ত্রাসের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবা আজ ধ্বংসের মুখে। এই পরিস্থিতি কোনো দুর্ঘটনা নয়—এটি শাসকগোষ্ঠীর পরিকল্পিত ব্যর্থতা। মাথাল মার্কা হলো এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, জনগণের শক্তিকে সংসদে পৌঁছে দেওয়ার হাতিয়ার।”

গণসংযোগকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পরিবর্তনের রাজনীতির প্রতি দৃঢ় সমর্থন জানান। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাথাল মার্কার পক্ষে অবস্থান নিয়ে অবিলম্বে নারায়ণগঞ্জকে দখলদার ও দুর্নীতিমুক্ত করার দাবি জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...