নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনইউজে’র শোক   |   পদ্মা সেতুর রেললাইনের পিলারের নিচে মাটি কেটে নিয়েছে   |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা   |   বিশুদ্ধ পানি সরবারহে আধুনিক শোধনাগার স্থাপনে চীনের সাথে সাখাওয়াতের সাক্ষাৎ   |   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন    |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি
 প্রচ্ছদ   রাজনীতি   তারেক রহমান চাচ্ছে মানবিক রাস্ট্র গঠন করতে- মুফতি মনির হোসেন কাসেমী
গণসংযোগ / তারেক রহমান চাচ্ছে মানবিক রাস্ট্র গঠন করতে- মুফতি মনির হোসেন কাসেমী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি- জমিয়ত জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী খেজুর গাছ মার্কায় ভোট চেয়ে উঠান বৈঠক, গণসংযোগ ও মত বিনিময় করেন।

শুক্রবার ৩০ জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে সদর উপজেলার কাশীপুরের ঢালীবাড়ী সংলগ্ন খানকা মসজিদ রোড এলাকায় এ উঠান বৈঠক, গণসংযোগ ও মত বিনিময় করে।

গণসংযোগ শেষে উঠান বৈঠকে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি- জমিয়ত জোট প্রার্থী মনির হোসেন কাসেমী বলেন, তারেক রহমান দেশে এসে যতটা বক্তব্য রেখেছে, তার মধ্যে অনেক বক্তব্য ছিলো আই হেভ এ প্লান। তিনি চাচ্ছেন মানবিক রাস্ট্র গঠন করতে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের ট্রাকে গিয়ে পিয়াজ মরিচ কিনতে হবে না। মানুষের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তা ফ্রিতে দেয়া হবে ফ্যামেলী কার্ডের মাধ্যমে। আর এই মহৎ কাজে অংশ গ্রহন করতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

সভায় সভাপতিত্ব করেন, আরিফুল ইসলাম টিটু ঢালী, কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ও ভাইস চেয়ারম্যান, ঢাকা বিভাগীয় মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নির্বাচন পরিচালনা কমিটি।

আরিফুর রহমান টিটু সভাপতির বক্তব্যে বলেন, আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমানের সঙ্গে জোট প্রার্থীর অনেক আন্তরিকতা রয়েছে। আগামী দিনে মুফতি মনির হোসেন কাসেমী আমাদের এলাকার জন্য আর্শিবাদ সরুপ। আমরা যদি তারেক রহমানকে ভালোবেসে থাকি তাহলে অবশ্যই জোট প্রার্থী মনির হোসেন কাসেমীকে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে জয়ী করবো।

তিনি আরও বলেন, আমরা মাদকমুক্ত সমাজ ব্যবস্থা চাই। বিএনপির হাত ধরে সুন্দর সমাজ গড়তে চাই। কাশিপুরে একটি জেনারেল হাসপাতাল দরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, আরিফ মন্ডল, সাধারণ সম্পাদক, কাশীপুর ইউনিয়ন বিএনপি।

আরও উপস্থিত ছিলেন সৈকত হাসান ইকবাল, ফতুল্লা থানা যুবদল নেতা,মাসুদুর রহমান, ফতুল্লা থানা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নেতা শেখ মুছা আহম্মেদ, ফতুল্লা থানা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নেতা মুক্তার হোসেন মামুন, কামাল হোসেন, মো: টিটু, আল-আমিন, মো: রবিন খান, মো: সোহাগ, মোমিন, মো: রাজীব, মো: মনির, মো: কামিম, মো: সুমন, ফতুল্লা থানা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নেতা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...