নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে ডাকাত অধ্যুষিত গ্রামে ডাকাতি নগদ টাকা, স্বর্ণালংকার লুট
ডাকাতি / আড়াইহাজারে ডাকাত অধ্যুষিত গ্রামে ডাকাতি নগদ টাকা, স্বর্ণালংকার লুট
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে এবার ডাকাতের গ্রামে ডাকাতি ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ডাকাতের গ্রাম নামে খেত মর্দাসাদী গ্রামের গফুরের মেয়ে সেলিনার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।

রাত দুটার দিকে ১০/১৫ জনের মুখোশধারী একদল ডাকাত সেলিনার ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ টাকা দুই ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুটে নিয়ে যায় ডাকাত দল। এ মরদাসাদী গ্ৰামের মানুষ ডাকাত বলে বিগত সরকারের আমলে এ গ্ৰামের নাম পরিবর্তন করে রাখা হয় শান্তিপুর। কিন্তূ শান্তিপুরে এখন অশান্তি শুরু হয়েছে। এ গ্ৰামের ডাকাতরা কখনো তাদের নিজের গ্ৰামে ডাকাতি করতনা। কিন্তু বর্তমানে এ ডাকাতির ঘটনায় আড়াইহাজারের মানুষ হতবাক হয়ে পড়েছে।

এমনিতেই উপজেলার সব এলাকায় ডাকাতির ঘটনায় আতঙ্কিত রয়েছে জনগণ। তার মাঝে এবার ডাকাতের নিজের গ্রামে ডাকাতির ঘটনায় পুরো উপজেলা বাসি আতঙ্কিত। এলাকাবাসী জানান প্রতি রাতে পুলিশের টহল জোরদার করা না হলে ডাকাতির ঘটনা অস্বাভাবিক হার বেড়ে যেতে পারে। তবে ডাকাতি রোধে আড়াইহাজার থানার ওসি মোঃ আলাউদ্দিন প্রতিনিয়ত এলাকায় ঘুরে আইন শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা করেছেন। এলাকায় পাহারা দেওয়ার জন্য জনগনকে সতর্ক করছেন। এ ডাকাতির ঘটনায় তিনি বলেন ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মালামাল উদ্ধার এবং ডাকাত চিহ্নিত করে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...