নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ভোট দিয়ে নির্বাচিত করুন কোন সন্ত্রাস, মাদক চাঁদাবাজ ভূমিদস্যুর ঠাঁই হবে না – মান্নান
গণসংযোগ / ভোট দিয়ে নির্বাচিত করুন কোন সন্ত্রাস, মাদক চাঁদাবাজ ভূমিদস্যুর ঠাঁই হবে না – মান্নান
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “খেলা হবে ঘোষণা দিয়ে না খেলেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন শামীম ওসমান। তিনি ছিলেন নারায়ণগঞ্জের আতঙ্ক।

সে কারণেই মানুষ তাকে গডফাদার হিসেবে চিহ্নিত করেছে। সাহস থাকলে এখন মাঠে এসে জনগণের মুখোমুখি হন। সাধারণ জনগণই আপনাদের প্রতিহত করবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ৯নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, “জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সিদ্ধিরগঞ্জে কোনো সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের ঠাঁই হবে না। এখানে একটি আধুনিক হাসপাতাল, একটি স্কুল এবং একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, যাতে এলাকার শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ঢাকায় যেতে না হয়।”

সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান ও ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় আয়োজিত এই পথসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন নাহার, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান,

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন বাদল, নাসিক নাসিক ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইস্রাফিল প্রধান, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন, আলাল প্রধান, জাকির হোসেন, মাইনুদ্দিন, আল আমিন, শাহীন প্রধান, আমির হোসেন, রাকিব প্রধান, জাকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে আজহারুল ইসলাম মান্নান নাসিক ৯নং ওয়ার্ডের জালকুড়ি উত্তরপাড়া, জালকুড়ি মধ্যপাড়া, কড়াইতলা, নাইনতারপাড়, তালতলা ও জালকুড়ি দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোট প্রার্থনা করেন।
এ সময় রাস্তার পাশে অবস্থানরত নারী ভোটাররা ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে স্বাগত জানান।

এর আগে জালকুড়িতে সুলতানুল আউলিয়া হযরত মাওলানা হাফেজ শফিউদ্দিন (পাখা) শাহ (র.)-এর মাজার শরীফে আয়োজিত এক নির্বাচনী সভায়ও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী মো. আজহারুল ইসলাম মান্নান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...