নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা সভা
আইনশৃঙ্খলা সভা / বন্দরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ইং উপলক্ষে বন্দর উপজেলা প্রশাসন আয়োজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা সভায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শিবানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।
আলোচনায় অংশ নেন সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আলহাজ্ব আবুল কালাম, এবিএম সিরাজুল মামুন, এডভোকেট মন্টু ঘোষ, হাজী মাকসুদ হোসেন মাকসুদ, মোঃ মাসুম বিল্লাহ, বাহাদুর শাহ, তরিকুল ইসলাম সুজন, ইঞ্জিনিয়ার নাহিদ, আবু নাঈম খান বিপ্লব ও এইচ এম আমজাদ হোসেন মোল্লা।


উপজেলা সহকারী কমিশনার ভূমি রহিমা  আক্তার ইতির সার্বিক সঞ্চালনায় বক্তব্য রাখেন বন্দর থানা এলাকায় দায়িত্ব প্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর আয়াত আব্দুল্লাহ,র্্যাব-১১’র কোম্পানী কমান্ডার আব্দুর রশীদ, বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, বিজিবি, এন এস আই, আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তা।
এসময় প্রধান অতিথি রায়হান কবির বলেন, আগামী ১০ ফেব্রুয়ারী সকাল ৭টা পর্যন্ত নির্বাচনের কোন প্রচার প্রচারণা চালানো যাবেনা। এমনকি একই স্থানে দুই প্রার্থী সভা সমাবেশ করতে পারবেনা। সরকারি জায়গায় কোন ক্যাম্প স্থাপন করা যাবেন।
সভাপতি শিবানী সরকার বলেন, নির্বাচনের দিন ভোটারকে ভোট প্রদানে বাধাগ্রস্ত করা যাবেনা। অর্থের বিনিময়ে ভোটারদেরকে প্রভাবিত করা যাবেনা। কোন প্রার্থী নির্বাচনের আচরণ বিধি লঙ্গন করলে কোনভাবেই বরদাশত করা হবেনা। জনগণের ভোগান্তি হয় এমন কিছু করা যাবেনা। যানবাহন ব্যবহার করে শোডাউন করা যাবেনা। অন্যান্যদের মাধ্যে  উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তবর্গ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...