নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারের দুই ভাই কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত
সড়ক দুর্ঘটনা / আড়াইহাজারের দুই ভাই কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আপন দুই খালাতো ভাই মোটরসাইকেল যুগে কক্সবাজার যাওয়ার পথে কুমিল্লার ময়নামতি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহতরা হচ্ছেন আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামের রফিকের ছেলে আরিফ এবং দরিয়াবাদ গ্রামের মৃত জব্বারের ছেলে মিজান।
স্বজনরা জানান, শুক্রবার সকালে মোটরসাইকেল যুগে আপন দুই খালাতো ভাই আরিফ (৩২) এবং মিজান (৩৫) মোটরসাইকেল যোগে কক্সবাজার যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম রোডে কুমিল্লার ময়নামতি এলাকায় অজ্ঞাত কোন গাড়ি তাদেরকে চাপা দিয়ে চলে যায়।

ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের সাথে থাকা মোবাইল এবং আইডি কার্ড দিয়ে তাদের পরিচয় সনাক্ত করে স্বজনদের কাছে ফোন দিয়ে মৃত্যুর খবর পৌঁছান। খবর পেয়ে আত্মীয়-স্বজন কুমিল্লায় গিয়ে সন্ধ্যায় তাদের মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন। তাদের দুজনের মৃত্যুর খবর পৌঁছলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে। নিহত আরিফ তিন সন্তানের জনক। কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মুমিন ঘটনা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে দুজনের মৃতদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘাতক গাড়িটি চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...