নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   কদম রসূল দরগা ও শহীদদের কবর জিয়ার করে সুজনের মাথাল প্রতীকের প্রচারণা শুরু
নির্বাচনী প্রচারনা / কদম রসূল দরগা ও শহীদদের কবর জিয়ার করে সুজনের মাথাল প্রতীকের প্রচারণা শুরু
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ কদম রসূল দরগা জিয়ারত ও গণঅভ্যুত্থানে শহীদ স্বজনের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে তারিকুল ইসলাম সুজনের নির্বাচনী প্রচারণা শুরু আজ ২২ জানুয়ারি ভোরে ফজরের নামাজ আদায়ের পর নবীগঞ্জের পবিত্র কদম রসূল দরগা জিয়ারত এবং গণঅভ্যুত্থানে শহীদ স্বজনের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ–৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ বিপ্লব খান, সদস্য সচিব আলমগীর হোসেন আলম, শহীদ স্বজনের পিতা, দলের জেলা কমিটির সদস্য এস এম রাব্বি ও আওলাদ হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক মুক্ত শেখ, কার্যকরী সদস্য সিয়াম সরকারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। প্রচারণার সূচনায় তারিকুল ইসলাম সুজন বলেন, “এই সূচনা কেবল একটি নির্বাচনী প্রচারণার নয়—এটি অন্যায়, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার শপথ।

শহীদদের রক্ত, মজলুম মানুষের কান্না এবং শ্রমজীবী মানুষের স্বপ্নকে বুকে ধারণ করেই আমরা এই সংগ্রামে নেমেছি। নারায়ণগঞ্জ–৫ আসনের প্রতিটি ঘর, প্রতিটি গলি, প্রতিটি কারখানা এবং শহর ও বন্দর এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ের লড়াইই আমাদের এই প্রচারণার মূল লক্ষ্য। আল্লাহর রহমত এবং শহীদদের আত্মত্যাগের প্রেরণায় বিশ্বাস রেখে আমরা এগিয়ে যেতে চাই। ছোট-বড় সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসাই এই লড়াইয়ের প্রধান শক্তি। ইনশাআল্লাহ, মানুষের ভোটেই বিজয় আসবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...