নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ইউএনওর গাড়ি চালকের হামলায় চেয়ারম্যানের চালক আহত  
শো ক জ / ইউএনওর গাড়ি চালকের হামলায় চেয়ারম্যানের চালক আহত  
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  উপজেলা নির্বাহী অফিসারের  ড্রাইভার মোশারফের সন্ত্রাসী হামলায় উপজেলা চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন(৫৫) জখম হয়েছে । স্থানীয়রা আহতকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেছে।


গত  মঙ্গলবার ( ২৪ ফেব্রুয়ারী) বিকেলে বন্দর উপজেলা প্রধান ফটকের সামনে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে,গত ক’দিন পূর্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ডিউটি শেষে ফিরে এসে বন্দর উপজেলা কার্যালয়ে নির্বাহী অফিসারের গাড়ির ব্রেক প্যাডেলকে কেন্দ্র করে ড্রাইভার আবুল হোসেনের সাথে ইএনওর ড্রাইভার মোশারফ মিয়ার সাথে বাকবিতন্ড হয়। এর জের ধরে  গত মঙ্গলবার বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারের গাড়ির ড্রাইভার মোশারফ মিয়া  উপজেলা চেয়ারম্যানের ড্রাইভার আবুল মিয়াকে অকথ্য ভাষায় গালমন্দ করে।
এক পর্যায়ে ড্রাইভার আবুল মিয়াকে কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে প্রান নাশের হুমকি দেয় বদমেজাজী ড্রাইভার মোশারফ হোসেন। আহত আবুল হোসেনের চিৎকারে আশপাশের সহকর্মীরা তাকে দ্রুত বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ ঘটনায়  বন্দর উপজেলা পরিষদের  নির্বাহী কর্মকর্তা  শিবানী সরকার
উভয় ড্রাইভারকে সরকারী কর্মচারী আচরন বিধি লংঘনের দায়ে শোকজ করেন। এবং ৩ কার্য দিবসের মধ্যে উভয়কেই কারন দর্শানোর জন্য নোটিশ প্রদান করেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...