নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   জুনিয়র বৃত্তি পরীক্ষায় ইউনাইটেড স্কুলের ইর্ষনীয় সাফল্য
সাফল্য অর্জন / জুনিয়র বৃত্তি পরীক্ষায় ইউনাইটেড স্কুলের ইর্ষনীয় সাফল্য
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

শাহজাহান কবির-আড়াইহাজার প্রতিবেদকঃ ২০২৬ ইং সনের জুনিয়র বৃত্তি পরীক্ষায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত সুনামধন্য ইউনাইটেড স্কুল এন্ড কলেজ ইর্ষনীয় সাফল্য অর্জন করেছে। মঙ্গলবার ফল প্রকাশের মাধ্যমে এ বিষয়ে নিশ্চিৎ হয়ে সাংবাদিকেদেরকে এ কথা জানান স্কুলের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, আড়াইহাজার উপজেলায় মোট ৫৬ জন শিক্ষার্থী অষ্টম শ্রেনী থেকে বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ইউনাইটেড স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রী বৃত্তি লাভ করেছে ২৯ জন। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে ৬জন যার সংখ্যা পুরো উপজেলায় ৯ জন।
বিদ্যালয়টির এমন ফলাফলে ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবক সকলেই খুশি। এ সাফল্যের পিছনে শিক্ষক অভিভাবকদের উৎসাহ ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টাকে প্রধান্য দিয়েছেন সকলেই।

তা ছাড়া বিদ্যালয়টি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হলেও এই প্রথম বিদ্যালয়ের নিজ নামে ফল প্রকাশ করা হয়েছে বলে জানান শিক্ষক শিক্ষিকারা। এর আগে অন্য স্কুলের নাম ব্যবহার করে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করতো বলে জানান বিদ্যালয় সংশ্লিষ্টরা। বিদ্যালয়টির প্রিন্সিপাল আব্দুল আল মামুনের পিতা ঢাকা একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এমন অবস্থায় তার বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ভালো ফলাফল প্রকাশের সময় তিনি বারবার আবেগ আপ্লুত হয়ে পড়েন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...