নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   রমজান মাসে মাসুদুজ্জামানের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো মাংস বিতরণ
মা ন ব তা / রমজান মাসে মাসুদুজ্জামানের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো মাংস বিতরণ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান-এর উদ্যোগে দ্বিতীয় দিনের মতো মাংস বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এই মানবিক উদ্যোগে আজ নগরীর ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডসহ মুছাপুর ও কলাগাছিয়া ইউনিয়নের প্রায় ১০০০ অসহায় ও দুস্থ পরিবারের প্রোটিনের চাহিদা মেটাতে মাংস পৌঁছে দেওয়া হয়।

 

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও রমজান মাসজুড়ে এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন এই শিল্পপতি ও সমাজসেবক। স্বচ্ছতা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত একটি মনিটরিং টিমের মাধ্যমে প্রকৃত অভাবী মানুষদের তালিকা অনুযায়ী এই সহায়তা প্রদান করা হয়।
মাসুদুজ্জামান মনে করেন, রমজান আমাদেরকে একে অপরের প্রয়োজনে পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ দেয়। অতএব সমাজসেবক হিসেবে মাসুদুজ্জামানের  লক্ষ্য হলো—ইফতার ও সেহরিতে যেন কোনো পরিবার খাদ্য- পুষ্টির অভাব বোধ না করে। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে তিনি চান সামাজিক সংহতি জোরদার হোক।
বিতরণকালে উপস্থিত সুবিধাভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, বর্তমান বাজারে মাংস কেনা যেখানে সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য, সেখানে এমন সহযোগিতা তাদের পরিবারে বড় স্বস্তি নিয়ে এসেছে।

মাংস বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু,শহীদুল ইসলাম রিপন, আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু এবং হাজী মো. মনির হোসেন সরদার, মুছাপুর ইউনিয়নের সাবেক যুবদল নেতা ইব্রাহিমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সমাজসেবক মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা এবং ক্রীড়া সামগ্রী প্রদানের মাধ্যমে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। পবিত্র রমজান মাসে মাংস বিতরণের এই ধারা অব্যাহত থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...