নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   ইটভাটার মাটি কাটতে বাধা দেয়ায় গ্রামবাসির উপর হামলা আহত ১০
হা ম লা / ইটভাটার মাটি কাটতে বাধা দেয়ায় গ্রামবাসির উপর হামলা আহত ১০
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে  ইটভাটার মাটিকাটতে বাধা দেয়ায় গ্রামবাসীর উপর সন্ত্রাসী হামালা চালানোর অভিযোগ পাওয়া গেছে  মাটি খেঁকো ও ভূমিদৎসু  মামুন বাহিনী বিরুদ্ধে ।  এ হামলার ঘটনায় মহিলাসহ কমপক্ষে ১০ জন  আহত হয়েছে।

আহতরা হলেন,
মোজাম্মেল হক,  ফারুক,  নুরুদ্দিন,  ফারজানা,  তাছলিমা ও  মোছলেমা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে  বিভিন্ন হাসপাতলে প্রেরণ করেছে।
গত মঙ্গলবার (৩ মার্চ) রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের  পিচকামতাল এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই সময় উত্তেজিত জনতা সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাংচুর করে।
স্থানীয়রা গণমাধ্যমকে  জানায়, গত মঙ্গলবার দুপুরে মাটি খেঁকো ও  ভূমিদৎসু  মামুন ও তার সন্ত্রাসী বাহিনী  উল্লেখিত এলাকার  মোজাম্মেল হক ও ফারুক মিয়ার বাড়ির উপর দিয়ে ইটভাটায় যাতায়েতের জন্য ড্রাম ট্রাক চলাচলের রাস্তা তৈরি করে। এতে উল্লেখিতরাসহ গ্রামবাসী বাধা প্রদান করে।


এ ঘটনায় ভূমিদৎসু  মামুনসহ তার সাঙ্গপাঙ্গরা  চাপাতি, রামদা, চাকু, এস এস পাইপ লাঠিসোটা নিয়ে ৬-৭ জন নারী পুরুষের উপর অর্তকিত হামলা চালিয়ে  কুপিয়ে ও পিটিয়ে জখম করে। । পরে এলাকাবাসী একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুললে ওই সময়  সন্ত্রাসীরা প্রান রক্ষার্থে কৌশলে পালিয়ে যায়। সন্ত্রাসীদের ফেলে রেখে যাওয়া একটি মোটরসাইকেল ভাংচুর করে বিক্ষদ্ধ গ্রামবাসী।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান,  মাটিকাটা নিয়ে  গ্রামবাসীর উপর হামলা ও প্রতিপক্ষের  একটি মোটরসাইকেল  ভাংচুর করে উত্তেজিত গ্রামবাসী। বিষয়টি  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে’।#

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...