নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   গণমাধ্যমকর্মীদের মিলনমেলায় সম্পন্ন হলো এনইউজে’র ইফতার মাহফিল
ইফতার মাহফিল / গণমাধ্যমকর্মীদের মিলনমেলায় সম্পন্ন হলো এনইউজে’র ইফতার মাহফিল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও সাংবাদিকদের এক বিশাল মিলনমেলা। সোমবার (১৬ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনিয়ন কার্যালয়ে এই আয়োজনে জেলার প্রবীণ ও নবীন সংবাদকর্মীরা এক ছাতাতলে মিলিত হন।


অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাহফিলের গুরুত্ব ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমন্ত্রিত অতিথিবৃন্দ। ইফতারে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দীপু, খন্দকার শাহ আলম ও হাবিবুর রহমান বাদল। উপস্থিত ছিলেন বিকেএমইএর প্রথম সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।

এছাড়াও সাংবাদিকদের এই মিলনমেলায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, প্রথম আলোর জেলা প্রতিনিধি মুজিবুল হক পলাশ এবং আমাদের সময়ের স্টাফ রিপোর্টার ইশতিয়াক আহমেদ ও লুৎফর রহমান কাঁকন।

আয়োজক সংগঠন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ ও শরীফ উদ্দিন সবুজ, বর্তমান সভাপতি আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান।

জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে অংশ নেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, সোনারগাঁও প্রেসক্লাবের মিজানুর রহমান এবং ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকীসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকা এবং নিউজ পোর্টালের সংবাদকর্মীরা।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান। পেশাগত ব্যস্ততার বাইরে দীর্ঘক্ষণ সহকর্মীদের সাথে আনন্দঘন পরিবেশে সময় কাটাতে পেরে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকগণ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...