নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   অবৈধ দুটি ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিকে অভিযানে জরিমানা
অভিযান / অবৈধ দুটি ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিকে অভিযানে জরিমানা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে মেয়াদউত্তীর্ণ ওষুধ রাখায় দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৩১ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ও কদমতলী এলাকায় ২ টি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে র‍্যাব-১১ এবং ভোক্তা অধিকার যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা ও মেয়াদউত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো ধ্বংস করা হয়।
প্রথমে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়িতে অবস্থিত জৈনপুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এ সময় ক্লিনিক কর্তৃপক্ষ ক্লিনিক পরিচালনার কোন বৈধ কাগজপত্র না দেখাতে পারায় ক্লিনিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে সিদ্ধিরগঞ্জের কদমতলীতে অবস্থিত কদমতলী জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। কিন্তু তৎকালীন সময়ে মালিকপক্ষের কাউকে না পাওয়ায় হাসপাতালের কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয় এবং আগামী দুই দিনের ভিতর হাসপাতাল পরিচালনার সমস্ত কাগজপত্র নিয়ে সিভিল সার্জন অফিস নারায়ণগঞ্জে যাওয়া শর্তে হাসপাতালে ম্যানাজার মুচলেকা প্রদান করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...