নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   মাদক ব্যবসায়ী নাহিদ স্বেচ্ছায় আত্মসমর্পণ করে সুস্থ জীবনে ফিরতে মুচলেকা
মাদককে না / মাদক ব্যবসায়ী নাহিদ স্বেচ্ছায় আত্মসমর্পণ করে সুস্থ জীবনে ফিরতে মুচলেকা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মোঃ নাহিদ সরকার ওরফে জান্নাতুল নাঈম (৫৩) নামের এক মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় আত্মসমর্পণ করে সুস্থ জীবনে ফিরে আসবে মর্মে মুচলেকা প্রদান করে।

মঙ্গলবার ৩১ মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো আবদুল হালিম এর বরাবর মোঃ নাহিদ সরকার ওরফে জান্নাতুল নাঈম গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মুচলেকা জমা প্রদান করে। মুচলেকা সূত্রে জানাযায়, নগরীর ১৮নং ওয়ার্ডের নলুয়া এলাকার মৃত মো সিদ্দিকুর রহমান এর ছেলে মোঃ নাহিদ সরকার ওরফে জান্নাতুল নাঈম (৫৩) বিগত প্রায় ২ বছর যাবৎ কোন মাদক সেবন ও ব্যবসায়ের সাথে সংপৃক্ত নেই। এলাকায় সামাজিকভাবে বসবাস করেন। কোন প্রকার সমাজ বিরোধী জনশৃংখলা বিরোধী, আইন বিরোধী, সন্ত্রাসী কার্যক্রম করে না। বর্তমানে তার বিরুদ্ধে পূর্বের দায়েরকৃত মামলাগুলির নিয়মিত কোটে হাজিরা দিয়ে যাচ্ছে।

সাবেক মাদক ব্যবসায়ী মোঃ নাহিদ সরকার ওরফে জান্নাতুল নাঈম আরো অঙ্গীকার করে যে, ভবিষ্যতে তার বিরুদ্ধে কোন প্রকার মাদক ব্যবসা, মাদক সেবন ও এলাকায় আইন বিরোধী কোন প্রকার অভিযোগ পাওয়া গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ কঠিন হস্তে প্রয়োগ করতে বাধ্য থাকিবে। মুচলেকায় তিনি ভবিষ্যতে কোনো অপরাধ বা অন্যায় কাজ না করার অঙ্গীকারে এবং অপরাধের পুনরাবৃত্তি রোধে ব্যবহূত একটি আইনি বা প্রশাসনিক বন্ড নিজ হস্তে স্বাক্ষর করে থানায় জমা প্রদান করে। আত্মসমর্পণ ও মুচলেকা প্রদান করে সাবেক মাদক ব্যবসায়ী নাহিদ সরকার গণমাধ্যমে জানান, আমি জীবনে যত ভুল করেছি তা থেকে আমার যথেষ্ট পরিমাণ শিক্ষা হয়েছে। কোন দিন আর পাপ কাজের সাথে সংপৃক্ত হবো না। আমি অতীতের সকল ভুল থেকে শিক্ষা নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই। আশাকরি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলে আমাকে ভালো হওয়ার সুযোগ করে দিবেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...