নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মান্নান
বৃক্ষরোপণ / কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মান্নান
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ “কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম এবং উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আহসান মজুমদার। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সড়ক বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং সবুজায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পরিবেশগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ ১০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে সড়কের দুই পাশে পর্যায়ক্রমে আগামী ছয় মাসের মধ্যে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, সরকারের পাঁচ বছরের পরিকল্পনার অংশ হিসেবেই এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি গাছ রোপণের পাশাপাশি সঠিকভাবে সংরক্ষণ ও পরিপচর্যার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...