নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে তালাক দেওয়ার পর পুনরায় স্বামীর বাড়িতে গৃহবধু
সোনারগাঁয়ে তালাক দেওয়ার পর পুনরায় স্বামীর বাড়িতে গৃহবধু
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের নুরুল শিকদারের ছেলে জামাল শিকদারের স্ত্রী ফারজানা আক্তার সুমি একাধিকবার পরকীয়া টানে ঘর ছাড়েন। শেষবারের মতো স্বামীকে ডিভোর্স দিয়ে পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে হয়।

বিয়ের কিছুদিন পর আবারো প্রথম স্বামীর বাড়িতে ওঠেন ও ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। নিরুপায় হয়ে স্বামী জামাল শিকদার ও পরিবারের লোকজন ৯৯৯ কল দিয়ে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।গতকাল ৩১ মার্চ রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্বামীর বাড়ি ছাড়তে অনীহা প্রকাশ করে স্ত্রী ফারজানা আক্তার সুমি। রাত গভীর হওয়ায় স্থানীয় লোকজনের অনুরোধে সকালে বের করে দেওয়ার অনুরোধ করেন। সকাল আটটার সময় ঘর থেকে বের না হওয়ায় স্বামী জামাল শিকদার বাহিরের তালা ভেঙ্গে মহিলাদের মাধ্যমে স্ত্রী ফারজানা কে ঘর থেকে বের করে দেন। এ ব্যাপারে স্বামী জামিল শিকদার বলেন, একে একে কয়েকবার পরকীয়া করে ধরা পড়েছে।

বাচ্চাদের দিকে তাকিয়ে তাকে রাখা হয়েছে কিন্তু সে শুধরাইনি। আমার সাবেক স্ত্রী ফারজানা আক্তার সুমি পরকীয়া টানে সে আমাকে তালাক দেয় এবং তার পরকীয়া প্রেমিককে বিবাহ করেন। আমি কোনভাবেই এখন তাকে মেনে নিব না সে আমার বিরুদ্ধে এলাকার লোকজন নিয়ে আমার বাড়িতে জোর করে প্রবেশ করার অপচেষ্টা চালাচ্ছে এবং মিথ্যা মামলা করার হুমকি দিচ্ছে। এই কান্দাপাড়া গ্রামের কিছু প্রভাবশালী লোকদের কে ম্যানেজ করে আইনের আশ্রয় নিচ্ছে এটা সম্পূর্ণ আমার উপর জুলুম আমি মিডিয়া কর্মীদের মাধ্যমে সরকার ও জনগণের কাছে এর সুষ্ঠু বিচার চাচ্ছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...