নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   অভাবের তাড়নায় নবজাতক শিশুকে নদীতে ফেলে হত্যার চেষ্টা করে মা
হৃদয় বিদারক / অভাবের তাড়নায় নবজাতক শিশুকে নদীতে ফেলে হত্যার চেষ্টা করে মা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ অভাবের তাড়নায় সইতে না পেরে এক  মা তার নবজাতক কন্যা সন্তানকে  প্লাস্টিকের ব্যাগে ভরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা চালিয়েছে।

ওই  সময় এলাকাবাসী  প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতক শিশুটিকে জিবীত অবস্থায়  উদ্ধার করে জরুরী সেবা ৯৯৯  মাধ্যমে বন্দর থানা পুলিশকে অবগত করে।  খবর পেয়ে বন্দর পুলিশ  ফাঁড়ী উপ পরিদর্শক আরিফ তালুকদারসহ  সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে নবজাতক শিশুটিকে উদ্ধারসহ তার মাকে থানায় নিয়ে আসে।  বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টায় নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের  বন্দর থানার বক্তারকান্দীস্থ শীতলক্ষ্যা  নদীর তীর থেকে ওই নবজাতককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে এলাকাবাসী।  বন্দর থানা পুলিশ বিষয়টি  উপজেলা  সমাজ সেবা কর্মকর্তাকে জানালে খবর পেয়ে সমাজ সেবা অফিসার মোঃ ফয়সাল দ্রুত  থানায় এসে পাষান্ড মা ও বাবার কাছ থেকে তাদের  বক্তব্য শুনে  মুচলেকা নিয়ে উদ্ধারকৃত নবজাতক শিশুটিকে তার পিতা/ মাতার কাছে হস্তান্তর করেন।

পাষান্ড মা রাহেনা বেগম ও তার স্বামী আব্দুল হক গনমাধ্যমকে জানায় , দীর্ঘ ১৪ বছর পূর্বে সুদূর রংপুর জেলার পিরগাছা থানার পঞ্চনন এলাকার ফয়েজ উদ্দিন মিয়ার ছেলে আব্দুল মালেক মিয়ার সাথে একই জেলার কাউনিয়া থানার রামকৃষ্নপুর এলাকার এনামুল হক মিয়ার মেয়ে রাহেনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ৩টি সন্তান রয়েছে। রাহেনা বেগমের স্বামী আব্দুল মালেক শারীরিক  প্রতিবন্ধী থাকার পরও  পেশায় একজন রিক্সা চালক। গত ১ সপ্তাহ পূর্বে দিনমজুর আব্দুল মালেক ও তার স্ত্রী রাহেনা বেগম
বন্দর থানার বক্তারকান্দীস্থ মোজাম্মেল মিয়ার বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ২টায় বন্দর থানার বক্তারকান্দীস্থ মোজাম্মেল মিয়ার ভাড়াটিয়া বাড়িতে উল্লেখিত গৃহবধূ রাহেনা বেগমের  নবজাতকের জন্ম হয়। অভাবের তাড়না সইতে না  পরে বৃহস্পতিবার  সকাল ৭টায় পাষান্ড মা তার নবজাতক সন্তানকে প্লাস্টিকের ব্যাগের ভেতরে ভরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার সময় এলাকাবাসী বিষয়টি দেখতে পায়। পরে এলাকাবাসী প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতক শিশুটি উদ্ধার করে জরুরী সেবা ৯৯৯  বন্দর থানা পুলিশকে অবগত করে।
এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ফয়সাল জানান,  মুচলেকা নিয়ে দুপুরে তার পিতা/ মাতার কাছে নবজাতককে হস্তান্তর করা হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...