নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ
উচ্ছেদ সংঘর্ষ / মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটপাতের হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে বিএনপির সমর্থকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

পুলিশ লাঠিচার্জ করে উভয়পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলা এগারোটায় জেলা প্রাশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় ফুটপাতের হকার ও অবৈধ স্থাপ্ননা উচ্ছেদে অভিযান শুরু করে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ। এর কিছুক্ষণ পর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছেলে যুবদল নেতা রিয়াজুল ইসলাম রিনাজ, রতন ও রানাসহ ১০-১৫ জনের একটি দল দখলদারদের এক গ্রুপের পক্ষ নিয়ে মহাসড়কের পাশে মাইক্রোবাস স্ট্যান্ডের দখল নিতে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহড়া দেয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বাহিনীর উপস্থিতিতেই তারা প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দু’পক্ষে মধ্যে ধাওয়া পালটা ধাওয়া এবং হাতাহাতিও হয়। এক পর্যায়ে পুলিশ উভয়পক্ষের লোকজনকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর আগে বেলা এগারোটা থেকে শিমরাইল মোড়ে মহাসড়কের দু’পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও দখলদারদের উচ্ছেদে অভিযান শুরু করে সড়ক ও জনপদ বিভাগ। দুপুর দুইটা পর্যন্ত অভিযানে অন্তত পাঁচশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সংঘর্ষের ঘটনার সঙ্গে উচ্ছেদ অভিযানের কোন সম্পৃক্ততা নেই। স্থানীয় দুই গ্রুপের অভ্যন্তরীন বিষয় নিয়ে নিজেদের মধ্যে মারামারি হয়েছে। এসময় পুলিশ পরস্থিতি নিয়ন্ত্রন করেছে। মহাসড়ক অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...