নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত
লোডশেডিং / বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

বন্দর  প্রতিবেদকঃ বন্দরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাগরিক জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড গরম পড়ার সাথে সাথে সামান্য বাতাস বা গুড়ি গুড়ি বৃষ্টিতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে।

গত রোববার (৫ এপ্রিল) ও  সোমবার (৬ এপ্রিল) পুরো উপজেলায় ভয়াবহ লোডশেডিং হয়েছে। গত ২ দিন এক ঘন্টা পর পর দুই ঘন্টা লোডশেডিং দেওয়া হয়েছে।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলায় বিদ্যুতের দৈনিক চাহিদা প্রায়
৩০-৩৫ মেগাওয়াট। অথচ জাতীয় গ্রিড থেকে বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে ১৫ থেকে ২০ মেগাওয়াট—যা চাহিদার তুলনায় অর্ধেক। সরবরাহে এই বিশাল ঘাটতির কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে এলাকাভিত্তিক লোডশেডিং করছে।
বন্দরে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।  লোডশেডিংয়ের জন্য তেল সংকটের পাশাপাশি  পল্লী বিদ্যুৎ
সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের উদাসীনতা, অবহেলা ও স্বেচ্ছাচারিতাকে দায়ী করছেন গ্রাহকরা।  গত এক সাপ্তাহ ধরে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বলে জানান তারা।

ঘারমোড়া এলাকার গৃহিণী সুমনা রহমান বৃষ্টি জানান, দিন-রাতে কয়েক দফায় বিদ্যুতের আসা-যাওয়ায় কারণে নাগরিক জীবন প্রায় বিপর্যস্ত। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না  থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ সকলের।

খাইরুল আলম পাশা নামে এক ব্যবসায়ী জানান, বিদ্যুৎ লোকচুরি খেলার কারনে  শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হওয়াসহ ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বন্দর জোনের ডিজিএম পারভেজ ভূঁইয়া জানান, তেল সংকটের কারনে আগের তুলনায় বর্তমানে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি। যে কারণে দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছেনা। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহ কম হচ্ছে। গ্যাসের সরবরাহ বাড়লে লোডশেডিং কমবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...